শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে এআই টুল ‘ভিও ২’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও এবার থেকে আরও সহজে ইউটিউব শর্টসে ব্যবহার করা যাবে। সম্প্রতি ইউটিউব জানিয়েছে, গুগল ডিপমাইন্ড-এর তৈরি নতুন ভিডিও মোড ‘ভিও ২’-কে তাঁরা অচিরেই যুক্ত করতে যাচ্ছে ইউটিউবের শর্টসে। নতুন এই ভিডিও টুলের কল্যাণে এআই দিয়ে ক্লিপ তৈরি করে শর্টস ভিডিও’তে সেটা যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এক ব্লগপোস্টে ইউটিউব এমনটাই জানিয়েছে।

ইউটিউবের নতুন এই ফিচারটি শর্টসের ‘ড্রিম স্ক্রিন’ ফিচারের-ই একটি অংশ। উল্লেখ্য, ‘ড্রিম স্ক্রিন’ ফিচারের কল্যাণে ব্যবহারকারীরা ইতোমধ্যেই এআই দিয়ে ভিডিও’র ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারছেন। এবারে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, ভিডিও ক্লিপই তৈরি করা যাবে ‘ভিও ২’ টুলের কল্যাণে।

ব্লগপোস্টে ইউটিউব বলছে, ‘আপনার নির্দিষ্ট একটি দৃশ্যের (সিনের) প্রয়োজন কিন্তু সঠিক ফুটেজ নেই? আপনার কল্পনাশক্তিকে বাস্তবে পরিণত করার মাধ্যমে একটি অনন্য গল্প (ইউনিক স্টোরি) বলতে চান? আপনি শুধু টেক্সট প্রম্পট ব্যবহার করে একটি ভিডিও ক্লিপ তৈরি (জেনারেট) করুন যেটা আপনার ন্যারেটিভের সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা কনটেন্টের সম্পূর্ণ নতুন একটি জগত তৈরি করে। বিষয়টি এতোটাই সহজ!’

ইউটিউব দাবি করছে যে, মানুষের চলাফেরা (মুভমেন্ট) ও বাস্তব জগতের ফিজিক্সকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম ‘ভিও ২’। ফলে টেক্সট প্রম্পট দিয়ে আগের তুলনায় আরও বাস্তবসম্মত ভিডিও ক্লিপ জেনারেট করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, নির্দিষ্ট স্টাইল, লেন্স বা সিনেম্যাটিক ইফেক্টের আই ভিডিও তৈরিতেও সিদ্ধহস্ত ‘ভিও ২’।

নতুন টুল ‘ভিও ২’ কীভাবে ব্যবহার করবেন ক্রিয়েটররা সেটা বোঝানোর জন্য ব্লগপোস্টে মজার একটি ভিডিও সংযুক্ত করেছে ইউটিউব। উক্ত ভিডিও’তে দেখা যাচ্ছে একজন ব্যক্তি পোষা কুকুরটি হঠাৎ করেই বিশাল আকৃতির হয়ে উঠে।

এতোটা সহজে এআই ভিডিও তৈরি ও শেয়ার করার বিষয়টি একইসাথে আনন্দের ও দুশ্চিন্তার। কেননা এতে করে অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটররা নিরুৎসাহিত হতে পারেন। তবে ইউটিউব জানিয়েছে, এআই দিয়ে তৈরি ভিডিও বা এআই ক্লিপ ব্যবহৃত ভিডিও’তে সিন্থআইডি জলছাপ ও পরিষ্কার লেবেল যুক্ত করা হবে। অর্থাৎ, কোনো প্রকার বিভ্রান্তি ছাড়াই অরিজিনাল কনটেন্টকে দর্শকরা সিনথেঠিক বা এআই জেনারেটেড কনটেন্ট থেকে আলাদা করতে পারবেন।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img