বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

ইরান যুদ্ধের খরচের হিসাব নিয়ে এবার মার্কিন কংগ্রেসে প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় হাজার ৯০০ কোটি মার্কিন ডলার খরচ করেছে আমেরিকা। এ ব্যয় দুই সপ্তাহ আগে দেওয়া আনুমানিক ব্যয়ের তুলনায় তা প্রায় ৪০০ কোটি ডলারেরও বেশি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে পেশ করা রিপোর্টে এই তথ্য দিয়েছে পেন্টাগন। ইতিমধ্যে যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধের আসল খরচ লুকিয়ে রাখছে পেন্টাগন এ রকম অভিযোগ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। বলা হচ্ছে ব্যয় কমিয়ে দেখানো হচ্ছে। অবস্থায় হোয়াইট হাউসের চাপ আরও বাড়ছে এদিকে ইরান যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরবের একাধিক অঞ্চলে হামলা চালায় ইরান। সূত্রের খবর, জবাবে মার্চের মাঝামাঝি পালটা আক্রমণে নামে সৌদি বিমান বাহিনী। পরে অবশ্য কূটনৈতিক আলোচনার মাধ্যমে পারষ্পরিক সংঘর্ষ থামানোর সিদ্ধান্ত নেয় রিয়াদতেহরান।
মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই তেহরানে অপারেশন পরিচালনা করে ওয়াশিংটন। গত এপ্রিল যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ। মার্কিন আইন অনুযায়ী, পুনরায় অভিযান পরিচালনার জন্য কংগ্রেসের অনুমতি নিতে হবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির  চূড়ান্ত চুক্তি নিয়ে অনিশ্চয়তা চলমান রয়েছে। এই পরিস্থিতিতে আবার যুদ্ধ শুরু করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট । তার আগেই যুদ্ধের  খরচ নিয়ে সমালোচনার মুখে পড়ল পেন্টাগন। মঙ্গলবার বাজেট সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ। সঙ্গে ছিলেন তাঁর প্রধান পরামর্শদাতা তৃতীয় জুলস হার্স্ট। তিনি বলেন, গত ২৯ এপ্রিল জানানো হয়েছিল, যুদ্ধে আনুমানিক আড়াই হাজার কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। এখন পর্যন্ত খরচের পরিমাণ প্রায় হাজার ৯০০ কোটি ডলার। সমরাস্ত্র মেরামত ক্রয়ের জন্য এই টাকা ব্যয় করা হয়েছে। সঙ্গে রয়েছে অভিযান পরিচালনার খরচ। হেগসেথ আরো জানান, যুদ্ধের খরচ প্রস্তাবিত বাজেটকে ছাপিয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে ট্রাম্প প্রশাসনকে নানামুখী প্রশ্নবানে জর্জরিত করে বিরোধীরা। ডেমোক্র্যাট নেত্রী রোসা ডিলাওরো বলেন, সব শেষে আমরা কতটা অর্জন করতে পেরেছি এবং কী হারাতে হয়েছে এই প্রশ্নের জবাব চাই। সিনেটেও স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পেন্টাগন। সেখানে ডেমোক্র্যাট নেতা প্যাটি মারে বলেন, ইরানের হামলায় সামরিক ক্ষয়ক্ষতির হিসাব দেয়নি প্রশাসন। 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

আয়োজকরা শর্ত পূরন করলে বিশ্বকাপ খেলবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img