রবিবার, আগস্ট ২, ২০২৬
spot_img

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি চরমপন্থী গোষ্ঠী জায়েশ আল-আদল এর সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

 

শনিবার স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারী নিহত হয়।

বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীরা আচমকা বিচারকদের কক্ষে ঢুকে পড়ে এবং বিচার বিভাগের একাধিক কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বসবাস, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলা ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ জানিয়ে আসছে। অঞ্চলটিতে প্রায়শই বিচ্ছিন্নতাবাদী ও সুন্নি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে।

ইরান সরকার অভিযোগ করেছে, এসব গোষ্ঠীর সঙ্গে বিদেশি শক্তিগুলোর সংযোগ রয়েছে এবং তারা সীমান্তে চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

চট্টগ্রামে অধ্যক্ষকে মারধর, চাঁদা দাবি ছাত্রদল নেতার  

নগরীতে চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে একটি কারিগরি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img