শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও

ফেসবুক শুধু এখন সময় কাটানোর প্ল্যাটফর্ম নয়। এখানে হাজার হাজার মানুষ তাদের জীবিকার পথ খুঁজে পেয়েছে। ফেসবুক ব্যবহার করে গড়ে উঠেছে অনেক বড় অনলাইন মার্কেট। ফেসবুক লাইভে পণ্য দেখিয়ে তার খুঁটিনাটি বুঝিয়ে দিতেন মালিকরা। সেখান থেকেই দেখে বুঝে ক্রেতারা কিনতে পারেন পছন্দের পণ্যটি।

ফেসবুকে একবার লাইভ করলে আপনি নিজে থেকে ডিলিট না করলে তা থেকে যেত দীর্ঘ সময় পর্যন্ত। এমনকি কয়েক বছর আগের লাইভের রেকর্ডেড ভিডিও স্টর করা থাকত ফেসবুক পেজে। তবে এবার ফেসবুক নতুন ঘোষণা নিয়ে এলো ব্যবহারকারীদের জন্য।

এবার থেকে একটি লাইভ ভিডিও ৩০ দিনের বেশি রাখা যাবে না পেজে। ৩০ দিন পর নিজে থেকেই সেটি মুছে যাবে। তবে চাইলে ব্যবহারকারী তা সংরক্ষণ করে রাখতে পারবেন।

তবে পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। যেখানে ৯০ দিন সময় দেওয়া হবে পুরোনো ভিডিও সংরক্ষণ, স্থানান্তর বা রূপান্তর করার জন্য।

ফেসবুক জানিয়েছে, এই পরিবর্তন ফেসবুকের স্টোরেজ নীতিকে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং ফেসবুকের লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করবে।

তবে ব্যবহারকারীরা যদি আরও সময় চান, তাহলে তারা ভিডিও মুছে ফেলার সময় ৬ মাস পর্যন্ত পেছাতে পারবেন। তবে যদি ৬ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। তাহলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে পুরোনো ভিডিওগুলো মুছে ফেলবে। এরপরে ব্যবহারকারী সেগুলো আর কোনোভাবেই ফিরে পাবেন না।

ফেসবুক ব্যবহারকারীদের তাদের পুরোনো লাইভ ভিডিওগুলো সংরক্ষণে সাহায্য করার জন্য নতুন ডাউনলোড টুল চালু করছে।ব্যবহারকারীরা চাইলে নিজেদের লাইভ ভিডিওগুলো নিজেদের ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন। ভিডিওগুলো ড্রপবক্স বা গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজে ট্রান্সফার করে সংরক্ষণ করতে পারবেন।

এছাড়া ব্যবহারকারীরা চাইলে তাদের লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো কেটে রিলসে আপলোড করে রাখতে পারেন। এতে দীর্ঘদিন পর্যন্ত আপনার লাইভের বিশেষ বা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সংরক্ষণ করতে পারবেন।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img