শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চিরবিদায় স্কাইপ, বন্ধ হয়ে যাবে একসময়ের জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম!

যা শুরু হয়, তা আসলে একদিন শেষ হবেই। তা মানুষ বা যে কোনও জীবের ক্ষেত্রে যেমন সত্যি, তেমনই সত্যি প্রযুক্তির ক্ষেত্রেও। মাত্র কয়েক বছর আগেও স্কাইপ ছিল ভিডিও কলিং প্ল্যাটফর্ম হিসেবে একেবারে প্রথম সারিতেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই গুরুত্ব হারায়। স্কাইপও ব্যতিক্রম নয়। এবার জানা গেল, আগামী মে মাসেই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি তেমনই।

নতুন সহস্রাব্দের প্রথম দশকে স্কাইপ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল। তখন ভিডিও কলিং মঞ্চ মানেই স্কাইপ। মাইক্রোসফটের দাবি ছিল প্রতিদিন ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ। কিন্তু বহুদিনই হল স্কাইপের ‘দিন গিয়াছে’। শোনা যাচ্ছে, স্কাইপের একেবারে সাম্প্রতিক সংস্করণের প্রিভিউয়ে একটি লুকনো টেক্সটের স্ট্রিং দেখা যাচ্ছে। সেখানে লেখা ‘মে মাস থেকে আর স্কাইপের পরিষেবা পাওয়া যাবে না। আপনাদের কল ও চ্যাটের জন্য রইল টিমস।’ সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, ‘আপনার বন্ধুদের অনেকেই কিন্তু ইতিমধ্যেই টিমসে চলে গিয়েছে।’

তবে এখনও মাইক্রোসফটের তরফে সরকারি ভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু গত কয়েক মাস ধরেই সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা আর স্কাইপে উৎসাহী নয়। এবার আরও পরিষ্কার, ঘোষণা আলাদা করে করুক বা না করুক, আর স্কাইপকে এগিয়ে নিয়ে যাবে না মাইক্রোসফট।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিল স্কাইপ। তারপর খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে। ২০১১ সালে এর মালিকানা চলে যায় মাইক্রোসফটের হাতে। এরপর থেকে টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে। গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মতে নতুন ফিচার এনেছিল।পাশাপাশি ক্যাপিলট এআইও আত্মপ্রকাশ করে স্কাইপের জনপ্রিয়তার পারদকে ঊর্ধ্বমুখী করতে। কিন্তু কোথায় কী! টিমসের পাশে ক্রমেই টিমটিমে হয়ে গিয়েছে স্কাইপ। এবার সময় হল তার বিদায় নেওয়ার। সংসারের আর পাঁচটা জিনিসের মতো তারও প্রয়োজন ফুরিয়েছে। তবে বিদায় নিলেও এত সংখ্যক ইউজারের স্মৃতিতে তার বাসাটি যে পাকাপাকি ভাবে বানিয়ে যেতে পেরেছে সে, তা হলফ করে বলাই যায়।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img