শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ সম্পর্কে জানা গেল নতুন যে তথ্য

অতিশয় পাতলা বা আলট্রা-থিন স্মার্টফোনের ট্রেন্ড শুরু হয়েছে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে। আইফোন ১৭ এয়ার নিয়ে জল্পনা-কল্পনা চলছে দীর্ঘদিন ধরেই, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানায়নি অ্যাপল। তবে স্যামসাং ইতোমধ্যেই ঘোষণা করেছে তাঁরা অচিরেই নিয়ে আসতে যাচ্ছে গ্যালাক্সি এস২৫ এজ মডেলটি। আলট্রা-থিন মডেলটি নিয়ে এরইমধ্যে বেশ কিছু তথ্য ফাঁস করেছে প্রযুক্তি জগতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র। এবারে ফাঁস হলো গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।

স্যামসাং এস২৫ মডেলের তুলনায় এজ মডেলটির ব্যাটারি সক্ষমতা ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম হতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য টেক আউটলুক সম্প্রতি দুটি ডাটাবেজে এস২৫ এজ মডেলটির ব্যাটারি সম্পর্কিত তথ্য চিহ্নিত করতে পেরেছে বলে দাবি করেছে। ইউএল ডেমকো ও বিআইএস নামের দুটি সার্টিফিকেশন ডেটাবেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনের ব্যাটারি সক্ষমতার রেটেড ভ্যালু হচ্ছে ৩৭৮৬ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার এবং টিপিক্যাল ভ্যালু হচ্ছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

উল্লেখ্য, রেটেড ভ্যালু হচ্ছে একটি ব্যাটারির ন্যূনতম সক্ষমতা এবং টিপিক্যাল ভ্যালু হচ্ছে ব্যাটারির গড় সক্ষমতা। রেটেড ভ্যালুর চেয়ে টিপিক্যাল ভ্যালু সাধারণত বেশি হয়ে থাকে। এস২৫ সিরিজের রেগুলার মডেলে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার ব্যাটারি, যার কল্যাণে একবার চার্জ দিয়ে ১৫ ঘন্টা ৪৩ মিনিট পর্যন্ত ওয়েবসাইট ব্রাউজ করা যাবে ফোনটিতে।

স্যামসাং তাঁদের গ্যালাক্সি এস২৫ সিরিজটি উন্মোচন করেছে চলতি বছরের ২২ জানুয়ারি এবং সিরিজের তিনটি মডেল- এস২৫ রেগুলার, এস২৫ প্লাস ও এস২৫ আলট্রা বাজারে এসেছে ৭ ফেব্রুয়ারি। রেগুলার মডেলে ৬.২ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাচ্ছে, অন্যদিকে প্লাস ও আলট্রা মডেলে যথাক্রমে ৬.৭ ইঞ্চি ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ব্যবহারকারীরা।

বিভিন্ন সূত্রে ফাঁস হওয়া তথ্য বলছে, এজ মডেলটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। অর্থাৎ রেগুলার মডেলের চেয়ে এজের ডিসপ্লে সাইজ শূন্য দশমিক ৫ ইঞ্চি বড়। ডিসপ্লে বড় হলে ব্যাটারি সক্ষমতাও সাধারণত বেশি অফার করে থাকে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সে হিসেবে ৬.২ ইঞ্চির রেগুলার মডেলের চেয়ে ৬.৭ ইঞ্চির এজ মডেলটিতে বড় আকারের ব্যাটারি থাকার কথা। কিন্তু ফাঁস হওয়া তথ্য বলছে, এজের ব্যাটারি সক্ষমতা রেগুলার মডেলের চেয়ে ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম।

শুধু তাই নয়, ডিসপ্লের আকারের দিক থেকে এজ মডেলের সমকক্ষ প্লাস মডেলে আছে ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। অর্থাৎ প্লাস মডেলের তুলনায় এজের ব্যাটারি সক্ষমতা ১,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার কম হতে চলেছে।

দ্য টেক আউটলুক কর্তৃক ফাঁস হওয়া তথ্য সঠিক হলে, গ্যালাক্সি এস২৫ এজ মডেলটিতে স্যামসাং আকর্ষণীয় ব্যাটারি ব্যাকআপ অফার করছে না। তবে এই দুর্বলতা কাটাতে ফাস্ট চার্জিংয়ের মতো অত্যাধুনিক ফিচার অফার করতে পারে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

তবে সূত্রমতে এজ মডেলটিতে ২৫ ওয়াটের ওয়ার্ড চার্জিং সুবিধা থাকবে, যেমনটা আছে রেগুলার মডেলে। অর্থাৎ, প্লাস ও আলট্রা মডেল দুটির মতো ৪৫ ওয়াটের ওয়ার্ড চার্জিং পাচ্ছেন না ব্যবহারকারীরা। কিন্তু আশার কথা এই যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের রেগুলার মডেলটির ব্যাটারি পারফরম্যান্স যথেষ্ট ভালো। সেদিক থেকে এজ মডেলটিতেও স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ আশা করতে পারেন স্যামসাংয়ের গ্রাহকরা।

সার্বিকভাবে স্যামসাংপ্রেমীরা সারা দিন কাজ করে রাতে ফোন চার্জে দেওয়ার বিষয়টির সাথে বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন। ফলে ১৪-১৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেলে এজ মডেলটি নিয়ে তাদের খুব একটা অভিযোগ থাকার কথা না।

আলট্রা-থিন বা অতিশয় পাতলা ফোন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মডেলটির প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এর পাতলা ডিজাইন, দেখার সৌন্দর্য ও ওজন। স্বাভাবিকভাবেই উচ্চ ব্যাটারি ব্যাকঅ্যাপ খুঁজছেন এমন পাওয়ার ইউজাররা এজ মডেলটির দিকে ঝুঁকবেন, এমন সম্ভাবনা কমই।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল নিউজ অনুমান করছে এস২৫ সিরিজের এজ মডেলটি বাজারে আসতে পারে চলতি বছরের মে মাসে। কয়েকটি সূত্র অবশ্য এপ্রিল মাসে মডেলটির উন্মোচনের ইঙ্গিত দিয়েছে। উল্লেখ্য, বছরের দ্বিতীয়ার্ধে (খুব সম্ভবত সেপ্টেম্বরে) আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হওয়ার আগেই স্যামসাং এজ মডেলটি বাজারে আনতে চায়। বিশেষ করে আইফোন ১৭ এয়ার নিয়ে যখন এতো আলোচনা তখন বাড়তি সুবিধা পেতে স্যামসাং তাঁদের এজ মডেলটিকে আগেভাগেই রিলিজ করতে চাইবে, এটাই স্বাভাবিক।

উল্লেখ্য, চলতি বছর অনার ও টেকনো’র মতো চীনের নির্মাতারাও আলট্রা-থিন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। তাই স্মার্টফোনের বাজারে ২০২৫ সালটি আলট্রা-থিন মডেলের হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img