শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

অ্যাপল অপারেটিং সিস্টেমে বড় পরিবর্তন

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইওএস-১৯, আইপ্যাড-১৯ ও ম্যাকওএস-১৬-এ নতুন ইন্টারফেস চালু করা হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় অভিজ্ঞতা দেবে। এটি গত ১২ বছরে (আইওএস ৭-এ) এবং ৫ বছরে (ম্যাকওএস ১১-এ) সর্ববৃহৎ পরিবর্তন হিসাবে ধরা হচ্ছে। এ নতুন অপারেটিং সিস্টেমের ডিজাইন পরিবর্তনের মূল লক্ষ্য হলো সফটওয়্যারের অভিজ্ঞতায় আরও সংগতি আনা। নতুন আপডেটের ফলে আইকন, মেন্যু, অ্যাপস, উইন্ডো ও সিস্টেম বাটনের স্টাইলের ওপর ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে, নতুন ডিজাইন অ্যাপলের ভিশনওএস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ইউটিউব চ্যানেল ‘ফ্রন্ট পেজ টেক’ জানিয়েছে, আইফোনের হোম স্ক্রিনে ঐতিহ্যবাহী চারকোনা আইকনের পরিবর্তে গোলাকার আইকন দেখা যেতে পারে। এ ছাড়া, অ্যাপল তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারগুলোর সম্প্রসারণেও কাজ করছে। আইওএস-১৮-এ চালু করা হয়েছিল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’, যা অডিও, ছবি ও টেক্সটের সঙ্গে কাজ করতে পারে।

তবে বেশিরভাগ ফিচার পর্যায়ক্রমে চালু করা হয়েছে। নতুন সংস্করণে আরও উন্নত সিরি চালু হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর হয়ে উঠবে। অ্যাপলের এ ডিজাইন পরিবর্তন প্রযুক্তি প্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট হতে যাচ্ছে।

নতুন ইন্টারফেস এবং এআই সুবিধাযুক্ত করার ফলে ব্যবহারকারীদের নতুন ডিভাইস কেনার আগ্রহও বাড়তে পারে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img