শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

এবার বাড়ির কাজে ঝামেলা কমাতে বাজারে আসছে স্মার্ট রোবট

বাড়ির কাজের ঝামেলা কমাতে বাজারে এসেছে নানা ধরনের স্মার্ট রোবট। রোবট ভ্যাকুয়ামের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রযুক্তি এখন ঘরদোর পরিষ্কার রাখা থেকে শুরু করে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার মতো দায়িত্বও নিতে সক্ষম।

হুসকভার্না অটোমোয়ার: যাদের বাড়িতে বাগান রয়েছে, তাদের জন্য ঘাস কাটা একটি ঝামেলাপূর্ণ কাজ। হুসকভার্না অটোমোয়ার এ সমস্যার সমাধান দিতে সক্ষম। এটি একবার সেটআপ করলে নিজেই ঘাস কেটে দেয় এবং চার্জ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে ফিরে যায়। অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য এ রোবট শূন্য দশমিক ৪ একর পর্যন্ত জায়গাজুড়ে কাজ করতে পারে।

গ্লাডওয়েল গেকো: উঁচু বা বড় জানালাগুলো পরিষ্কার করা অনেক সময় ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ কাজ হয়ে ওঠে। গ্লাডওয়েল গেকো রোবট এ কাজকে সহজ করে তুলেছে। এটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে জানালার ওপর চলাচল করে ময়লা পরিষ্কার করতে পারে।

আইবো রোবট পপ: অনেকেই পোষা প্রাণী রাখতে চান, কিন্তু সময় বা যত্নের অভাবে তা সম্ভব হয় না। তাদের জন্য আইবো রোবট পপ একটি চমৎকার বিকল্প। এটি দেখতে ও আচরণে একটি জীবন্ত কুকুর বা বিড়ালের মতো। এটি খেলা করতে পারে, নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে পারে এবং মালিকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে সক্ষম।

ব্রাভা জেট মপ রোবট: বাড়ির মেঝে পরিষ্কার রাখা অনেকের জন্যই কষ্টকর কাজ। ব্রাভা জেট মপ রোবট এ কাজকে সহজ করে দিয়েছে। এটি সাউন্ড ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে কাঠের মেঝে ও কার্পেট স্ক্রাব করতে পারে। সময় নির্ধারণ করে সেট আপ করা গেলে এটি নির্দিষ্ট সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মেঝে পরিষ্কার রাখে।

ওজোবট ইভো: শিশুদের জন্য শিক্ষামূলক একটি দারুণ রোবট হলো ওজোবট ইভো। এটি কোডিং শেখাতে সাহায্য করে এবং বিভিন্ন মজার ধাঁধা ও প্রকল্প তৈরিতে সহায়তা করে। এটি শিশুদের প্রযুক্তি সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা বাড়াতেও ভূমিকা রাখে।

বাড়ির কাজে সাহায্যকারী এসব স্মার্ট রোবট আমাদের জীবনকে আরও সহজ ও আরামদায়ক করে তুলছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এ ধরনের রোবটের ব্যবহার আরও বাড়বে, যা ভবিষ্যতে আমাদের দৈনন্দিন কাজকে আরও স্বয়ংক্রিয় ও কার্যকর করে তুলবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img