শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

বাংলাদেশের কিশোর-কিশোরীদের নিরাপত্তায় টিকটকের নতুন উদ্যোগ

বাংলাদেশের কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অ্যাপটিতে যুক্ত হয়েছে ফ্যামিলি পেয়ারিং টুলের একাধিক নতুন ফিচার, যার মাধ্যমে অভিভাবকরা আরও সহজে ও কার্যকরভাবে তাদের সন্তানদের টিকটক ব্যবহারে নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সংযোজিত ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ‘টাইম অ্যাওয়ে’, যা অভিভাবকদের নির্দিষ্ট সময় অনুযায়ী সন্তানদের টিকটক ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে বিরতি আনতে সহায়তা করবে। একইসাথে অভিভাবকরা সন্তানদের অ্যাকাউন্টে কি ধরনের কার্যক্রম চলছে, কোন অ্যাকাউন্ট তারা ফলো করছে কিংবা কারা তাদের ফলো করছে, সেগুলোও সহজেই দেখতে পারবেন।

টিকটকের ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে তারা। ফ্যামিলি পেয়ারিং ফিচারের এই নতুন সুবিধাগুলো কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়তে সহায়ক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তারা আরও জানিয়েছে, একটি নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ তৈরিতে টিকটক সবসময় সচেষ্ট।

টিকটক আরও জানায়, নতুন ফিচারগুলোর পাশাপাশি শিগগিরই চালু করা হবে ‘প্রোঅ্যাকটিভ রিপোর্টিং অ্যালার্ট’ এবং ‘উইন্ড-ডাউন’ নামের আরও দুটি নতুন সুবিধা। এই ফিচার চালু হলে ফ্যামিলি পেয়ারিং ব্যবহার না করেও অভিভাবকরা জানতে পারবেন তাদের সন্তানেরা কী ধরনের ভিডিও রিপোর্ট করেছে। একইসাথে, রাত ১০টার পর টিকটক ব্যবহারের সময় পুরো স্ক্রিনজুড়ে সতর্কবার্তা বা রিমাইন্ডার দেখাবে, যা তাদের বিশ্রামে উৎসাহ দেবে।

এই পদক্ষেপগুলো কিশোর-কিশোরীদের জন্য আরও নিরাপদ এবং নিয়ন্ত্রিত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে মনে করছে টিকটক।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img