শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

যে নারীর সাহসী নেতৃত্বে পাল্টে গেল বৈশ্বিক অটোমোবাইল শিল্প

জেনারেল মোটরস (জিএম)-এর প্রথম নারী সিইও হিসাবে ২০১৪ সালে দায়িত্ব গ্রহণ করেন মেরি বারা। তার নেতৃত্বেই বিগত এক দশকে জিএম শুধু একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নয়, বরং প্রযুক্তি ও উদ্ভাবনে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বারা জিএম-এর ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি সিইওদের একজন, যিনি কোম্পানিকে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিগত বছরগুলোতে বৈশ্বিক বাজারে জটিল পরিস্থিতি মোকাবিলার পরও জিএম ওয়াল স্ট্রিটের মুনাফা ও রাজস্ব প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

যদিও ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে চীনের প্রতিযোগিতামূলক বাজারে ৩ বিলিয়ন ডলার লোকসান করেছে কোম্পানিটি, তবুও এই সময়ে বারা জিএম-এর দৃঢ় অবস্থান নিশ্চিত করেছেন। বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতে জিএম-এর নতুন অধ্যায় শুরু হয় বারার হাত ধরেই।

যদিও ৪০,০০০-এর নিচে ইলেকট্রিক ভেহিক্যাল বিক্রি করা লাভজনক নয় বলে তিনি স্বীকার করেন, তবুও তিনি এই দামে গাড়ি এনে বাজারে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতে ব্যাটারি প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এই খাতে লাভের আশা করছে জিএম।

অটোনোমাস রোবোট্যাক্সি প্রকল্প ক্রুজ ছিল জিএম-এর আরেকটি সাহসী পদক্ষেপ, যার পেছনে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হলেও, একটি দুর্ঘটনার পর প্রকল্পটি বন্ধ করে দিতে হয়। তবে প্রযুক্তি ও কর্মীদের জিএম-এর মূল সিস্টেমে একীভূত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের জন্য কৌশল পুনর্গঠন করছে।

বর্তমানে ইভি উৎপাদন লক্ষ্য হ্রাস ও হাইব্রিড গাড়ির দিকে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়ে বারা আবারও প্রমাণ করেছেন, কৌশলগত সিদ্ধান্ত নিতে তিনি কখনো পিছিয়ে থাকেন না। বিপুল প্রযুক্তি বিনিয়োগ, বাজার পুনর্গঠন এবং নেতৃত্বের প্রজ্ঞায় মেরি বারা আজকের অটোমোবাইল শিল্পে এক বৈপ্লবিক নাম।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img