শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে আপনি ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলতে পারেন। একবার ডিলিট করলে, যাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনিও আর সেই মেসেজ পড়তে পারবেন না।

তবে আপনি কি জানেন, ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য দেখা যেতে পারে? মেসেজ ডিলিট হয়ে গেলেও, ফোনে তার একটা ছাপ রয়ে যায়। অনেকেই জানেন না যে, সেই ডিলিট হওয়া মেসেজ কীভাবে আবার পড়া যায়।

বাজারে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে এই কাজটি করা সম্ভব, তবে সেগুলো ব্যবহারে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন একটি পদ্ধতি রয়েছে, যাতে আপনি কোনো অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ পড়তে পারবেন এবং আপনার নিরাপত্তার ঝুঁকিও থাকবে না।

এই পদ্ধতিটি শুধু অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ফোনে কার্যকর হবে। তাই প্রথমে দেখে নিন আপনার ফোনটি আপডেটেড কি না। এবার-

>> প্রথমে আপনার ফোনের সেটিংসে যান।
>> তারপর নোটিফিকেশনস অপশনে যান।
>> এরপর মোর সেটিংসে ক্লিক করতে হবে
>> সেখান থেকে নোটিফিকেশন হিস্টোরি অপশনটি চালু (অন) করে দিন।

একবার এটি চালু করলে, আপনি ফোনে আসা সব মেসেজের একটি হিস্টোরি দেখতে পারবেন, যার মধ্যে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজও থাকবে। তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিতে শুধু টেক্সট মেসেজই দেখা যাবে। ছবি, ভিডিও বা অডিও মেসেজ দেখা যাবে না।

এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার ব্যবহার করে ডিলিট করা মেসেজও খুব সহজেই পড়তে পারবেন, তাও আবার কোনও অ্যাপ ছাড়াই।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img