রবিবার, আগস্ট ২, ২০২৬
spot_img

এবার ফোনে স্ক্রল করা যাবে শুধু চোখের ইশারায়

অ্যাপল তাদের ভিশন প্রো হেডসেটের জন্য একটি যুগান্তকারী ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের শুধু চোখের ইশারায় স্ক্রোল করার সুযোগ দেবে। অর্থাৎ, দীর্ঘ লেখা পড়া, অ্যাপ ব্রাউজিং কিংবা কনটেন্ট নেভিগেশন-সবই সম্ভব হবে হাত নাড়ানো ছাড়াই।

বিশিষ্ট অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, আপকামিং VisionOS 3 সফটওয়্যারে এ ফিচার অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন এ অপারেটিং সিস্টেমে চোখ যেখানে থাকবে, স্ক্রিন ঠিক সেখানে ফোকাস করবে। আপনি শুধু চোখের দৃষ্টির সাহায্যে মেনু থেকে মেনুতে যেতে পারবেন কিংবা পেজ স্ক্রোল করতে পারবেন খুব সহজেই।

এ ফিচারটি প্রথমে অ্যাপলের নিজস্ব অ্যাপগুলোর সঙ্গে কাজ করবে। তবে তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের জন্যও টুলস আনছে অ্যাপল, যাতে করে তারাও তাদের অ্যাপে এ চোখ-নিয়ন্ত্রিত স্ক্রোলিং সুবিধা যুক্ত করতে পারে। এর ফলে এক নতুন ধরনের হ্যান্ডস-ফ্রি ইন্টারঅ্যাকশন অভিজ্ঞতা তৈরি হতে যাচ্ছে, যা ভার্চুয়াল ও মিক্সড রিয়ালিটি জগতে অ্যাপলকে এগিয়ে রাখবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগতভাবে নয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং অ্যাক্সেসিবিলিটির দিক থেকেও একটি বড় অগ্রগতি। যারা শারীরিকভাবে হাত ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এ ফিচারটি হতে পারে একটি রেভ্যুলুশনারি সমাধান।

অ্যাপলের এ উদ্ভাবন প্রযুক্তি দুনিয়ায় ভবিষ্যতের ইন্টারফেস ডিজাইনের ধারা পাল্টে দিতে পারে। চোখের দৃষ্টির শক্তিকে কম্পিউটিং কমান্ডে রূপান্তরের এ চেষ্টাই প্রমাণ করে-অ্যাপল এখনো ভবিষ্যৎ নির্মাণে অন্যতম পথপ্রদর্শক।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

চট্টগ্রামে অধ্যক্ষকে মারধর, চাঁদা দাবি ছাত্রদল নেতার  

নগরীতে চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে একটি কারিগরি...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img