শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

সালাহউদ্দিন: সব প্রস্তাবে রাজি হতে বললে সংলাপ কেন

জাতীয় ঐকমত্য কমিশনের সব প্রস্তাবেই শতভাগ একমত হতে বলা হলে, এই সংস্কার সংলাপের প্রয়োজন কেন—এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, “কমিশনের সব প্রস্তাবের সঙ্গেই যদি আমাদের শতভাগ একমত হতে বলা হয়, তাহলে আলোচনার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হলো কেন?”

জুলাই সনদ বা জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, যেসকল বিষয়ে দলগুলো একমত হবে, সেগুলো নিয়েই এই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন যদি সব বিষয়ে একমত হওয়ার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করা হয়, তবে তা সঠিক নয়।”

তবে তারা হতাশ নন, বরং আশাবাদী বলে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমাদের প্রস্তাব হলো—দলগুলো এবং অন্যরা যেসব বিষয়ে একমত হবে, সেগুলোই জুলাই সনদ হিসেবে স্বাক্ষরিত হবে।”

বিএনপি কোন কোন সংস্কার প্রস্তাব সমর্থন করছে, তা উল্লেখ করে তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতিত্ব বিরোধী দলকে দেওয়ার প্রস্তাবে তারা একমত। এছাড়া, একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এই প্রস্তাবেও তারা শর্তসাপেক্ষে সম্মত। তবে সেক্ষেত্রে জাতীয় সাংবিধানিক পরিষদ বা সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব পরিহার করতে হবে।

তিনি আরও জানান, গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন এবং সাংসদদের স্বাধীনভাবে ভোট দেওয়ার বিষয়েও বিএনপি একমত পোষণ করেছে।

অন্যদিকে, সাংবিধানিক ও বিধিবদ্ধ সংস্থাগুলোর জন্য নিয়োগ কমিটি গঠন এবং প্রস্তাবিত ১০০ আসনের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (ভোটের হারের ভিত্তিতে) চালুর প্রস্তাবের বিরোধিতা করে বিএনপি তাদের পূর্বের অবস্থানেই রয়েছে বলে সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন।

তিনি বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব নিম্নকক্ষে তাদের নিজ নিজ সাংসদ সংখ্যার ভিত্তিতে হওয়া উচিত বলে বিএনপি মনে করে।

তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল উচ্চকক্ষে নিয়োগ কমিটি গঠন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img