শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল

দুই দিন পর আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচির কারণে গত শনিবার থেকে গতকাল রোববার রাত সাড়ে ৯টা সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে অচল হয়ে যায় চট্টগ্রাম বন্দর। কারণ, কাস্টমসের অনুমোদন ছাড়া চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানিসংক্রান্ত কোনো কার্যক্রম শুরু করা যায় না। গতকাল রাত সাড়ে ৯টায় ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাতে কাজ শুরু হয়েছিল, তবে আজ আমদানি-রপ্তানিসংক্রান্ত সব ধরনের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

কর্মসূচি প্রত্যাহারের আগে গতকাল সকালে বন্দর জেটিতে ভেড়ানো ‘এমভি আমালফি বে’ নামের একটি জাহাজ অলস বসে ছিল। গতকাল রাতে কাস্টমসের অনুমোদন পাওয়ার পর জাহাজটি থেকে আমদানি কনটেইনার নামানো শুরু হয়। আজ সকাল পর্যন্ত জাহাজটি থেকে ৩১০টি কনটেইনার নামানো হয়। কর্মসূচির কারণে আটকে পড়া সব জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম শুরু হয়েছে। সকালে একটি কনটেইনার জাহাজ রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছেড়ে গেছে।

চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক বলেন, কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার করায় বন্দরে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তর, পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

আমদানি ও রপ্তানিকারকের পক্ষে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম বলেন, দুই দিনে কোনো কার্যক্রম না হওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রমে জট তৈরি হয়েছিল। কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাতে প্রথমে রপ্তানি পণ্যের শুল্কায়ন শুরু হয়। জাহাজের নিবন্ধনসহ নানা অনুমোদনসংক্রান্ত কাজও শুরু হয়। আজ পুরোদমে কাজ শুরু হওয়ায় কয়েক দিনের মধ্যে বন্দর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img