শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে দুই পরীক্ষার্থী বহিষ্কার

চলমান এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।

বহিষ্কৃত দুজনের একজন নাজিরহাট কলেজের এবং অন্যজন জোরারগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী। দুজনই মানবিক বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে শিক্ষাবোর্ড। একইদিন ১ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রামে বোর্ডের মোট ১১৫টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৩ জন। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর, জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারসহ মোট ৩০৭টি কলেজ থেকে এক লাখ দুই হাজার ৮৬৯ জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৮ হাজার ৩১৮ জন। চট্টগ্রাম নগরসহ জেলার ৬৯টি কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৩ হাজার ৫৪০ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী। এছাড়া মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪০ শতাংশ অনুপস্থিত ছিল।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img