শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চট্টগ্রামে ছেলের বিয়ে থেকে আ. লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম ক্লাবে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়ের অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ করেছে একদল ছাত্র-জনতা। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১১টায় শুরু হওয়া বিক্ষোভ চলতে থাকে রাত ১টা পর্যন্ত। এ সময় বিয়েতে আসা বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কোতোয়ালি থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম চট্টগ্রাম ক্লাবে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। এ সময় তারা চট্টগ্রাম ক্লাব থেকে বের হওয়া প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে থাকেন।

এক বিক্ষোভকারী বলেন, প্রশাসন যদি দায়িত্বশীলভাবে কাজ করত, তাহলে আমাদের এই অবস্থানে আসতে হতো না। জাহেদুল হক একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে একাধিক  মামলা রয়েছে। প্রশাসন এতদিনে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই সে প্রকাশ্যে ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছে। আমরা চাই, তাকে আইনের আওতায় আনা হোক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ছেলের বিয়েতে এক আওয়ামী লীগ নেতার অংশ নেওয়ার খবরে একদল লোক বিক্ষোভ করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img