মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাকলিয়ার চাক্তাই ঝর্ণা মার্কেট এলাকার মৃত মো. ইলিয়াসের স্ত্রী জোহরা খাতুন এবং তাদের ছেলে মো. আইয়ুব।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটে বাকলিয়ার বড় কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার ভোররাতে কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে জোহরা খাতুনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মা-ছেলে দুজনই মাদক মামলায় আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।





