শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে চলমান বিতর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না। এ পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে।’

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাড. রুহুল কবীর রিজভী বলেন, ‘গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি, দখলবাজির সাথে যেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম শোনা না যায়। মানুষ যেন আমাদের কোন আচরণে ব্যথিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের গত ১৬ বছর দুর্বিষহ দিন গেছে। কোনো তরুণ রাতে ঘুমাতে পারেনি। কারো রক্তাক্ত লাশ তিস্তার পাড়ে, পদ্মার পাড়ে, বুড়িগঙ্গার পাড়ে পড়ে থাকবে তার ঠিক ছিল না। শেখ হাসিনার করাল গ্রাস থেকে কেউ নিস্তার পায়নি। তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্রমনা কেউ রেহাই পায়নি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শহীদ আবু সাঈদ আইনশৃঙ্খলা বাহিনীর তাক করা বন্দুকের সামনে বুক চেতিয়ে আত্মদান করেছিলেন। তার আত্মদানের মধ্য দিয়ে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে উঠে। অনেক তরুণ-ছাত্রদের হারিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, ড্যাব মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর মেডিকেল কলেজের আহ্বায়ক ডা. মাহমুদুল হক সরকার, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম মারুফহাসান, লালমনিরহাট ড্যাবের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক রুবেল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা. মো. হাসান আলীসহ অন্যরা।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img