শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

দুই দিনের অচলাবস্থার পর বন্দর-কাস্টমসে প্রাণচাঞ্চল্য

দুই দিনের কর্মবিরতি শেষে পুনরায় কাজে যোগ দিয়েছেন কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতির কারণে সারাদেশের মতো চট্টগ্রামেও আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে মারাত্মক জট সৃষ্টি হয়। সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের প্রভাব পড়ে। তবে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে সংশ্লিষ্টরা জানান।

জানা যায়, রোববার (২৯ জুন) রাতেই সরকার একটি জরুরি নির্দেশনা জারি করে সব কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তাকে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনায় বলা হয়, তারা ‘অত্যাবশ্যক পরিষেবা’ এর অংশ, তাই কর্মবিরতি অব্যাহত রাখা সম্ভব নয়। সরকারের কঠোর অবস্থানের পর কর্মকর্তারা পুনরায় নিজ নিজ দফতরে ফিরে আসেন। এর ফলে চট্টগ্রাম বন্দরসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থল ও নৌবন্দরে কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘গতকাল রাত থেকে কাজ শুরু হয়েছে। আজ সোমবার হাউসও খুলে গেছে। আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’

সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল ইসলাম বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা কাজে ফেরায় আমরা অনেকটাই চিন্তামুক্ত হয়েছি। বন্দরসহ চট্টগ্রামের ২১টি অফডকে কাজের গতি এসেছে। আশা করি, যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা দুই-তিন দিনের মধ্যে নিরসন হবে। তবে এ বিষয়টি পুরোপুরি মীমাংসা করা প্রয়োজন, যেন পুনরায় দেশের রাজস্ব আহরণকারী খাত কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’

একই প্রসঙ্গে বিজিএমইএ’র পরিচালক সাকীফ আহমেদ সালাম সিভয়েস২৪’কে বলেন, ‘গত দুই দিন কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আমাদের পোশাক খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। এই সময় অনেক পণ্য ডেলিভারি নেওয়া সম্ভব হয়নি, যার ফলে বন্দর এলাকায় কন্টেইনার জমে গেছে এবং অতিরিক্ত ড্যামারেজ খরচ হয়েছে। আমরা সময়মতো পণ্য রপ্তানি করতে পারিনি, তাই অনেক বিদেশি ক্রেতা এখন এয়ার শিপমেন্ট বা ডিসকাউন্ট দাবি করতে পারে, যা আমাদের জন্য আর্থিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাস্তবতা হচ্ছে, এ ধরনের ধর্মঘট একটি জীবন্ত ব্যবসাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। আমাদের শিল্প সময়নিষ্ঠ—এক দিনের বিলম্বও বিশাল প্রভাব ফেলছে। সরকার যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে কাস্টমস কার্যক্রম চালু করেছে এবং এটিকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ হিসেবে ঘোষণা করেছে, তা আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না হয়, তার জন্য আগাম সমন্বয় ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। কারণ আমাদের পোশাক খাত দেশের রপ্তানির মূল চালিকা শক্তি। তাই কাস্টমস ও বন্দর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তবে নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে একাধিক কর্মকর্তা বলেন, আমরা শুধু সরকারের নির্দেশ মেনে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করেছি। তবে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ না হলে ভবিষ্যতে আন্দোলন আবারও শুরু হতে পারে।

প্রসঙ্গত, এক অধ্যাদেশে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে পৃথক দুটি বিভাগ গঠনের উদ্যোগ নেয়। কর্মকর্তারা এই সিদ্ধান্তকে প্রশাসনিক কাঠামো ও কার্যকারিতার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন। তাদের দাবি— এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত বাতিল করতে হবে, এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে এবং ট্যাক্স প্রশাসনে স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img