শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ধাক্কা দেওয়া পুলিশ সদস্যের পরিচয় মিলেছে, কারণ খুঁজতে কমিটি গঠন

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্থায়ী চেকপোস্টে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেওয়া পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেছে। মো. মনসুর নামে ওই কনস্টেবল লোহাগাড়া থানায় কর্মরত রয়েছেন। তার ধাক্কায় মোটরসাইকেলের আরোহীরা আহত না হলেও পা হারিয়েছেন মো. আলাউদ্দিন নামে আরেক কনস্টেবল।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন মহলে। মোটরসাইকেল আরোহীকে মো. মনসুরের ধাক্কা দেওয়ার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। সোমবার (২৩ জুন) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিমকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আজ (মঙ্গলবার) লোহাগাড়া এলাকায় গিয়ে ওই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ধাক্কা দেওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ঘটনায় জেলা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওনারা ওই পুলিশ সদস্যের আচরণ অপেশাদার ছিল কি না সাক্ষ্যপ্রমাণ নেবেন। তাদের প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল প্রত্যাহার করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ওই কনস্টেবল আপাতত কর্মস্থলেই রয়েছেন।

জানা যায়, মোটরসাইকেলে মাদক পাচারের তথ্য পেয়ে রোববার (২২ জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় লোহাগাড়া থানা পুলিশ। এসময় চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় গুরুতর আহত হন কনস্টেবল আলাউদ্দিন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা যায়- মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছে পুলিশ সদস্যরা। একপর্যায়ে প্রথমে একটি ট্রাক চেকপোস্টের সামনে আসে। এর পেছনে ছিল একটি মোটরসাইকেল। একজন পুলিশ সদস্য সেটিকে থামার সংকেত দেন। কিন্তু সেটি ধীরগতিতে চলা ট্রাককে অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একজন পুলিশ সদস্য দৌড়ে রাস্তা পার হয়ে সেটিকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।

ঠিক এসময় ট্রাকের অন্য পাশে আরেকটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করতে থাকে। পুলিশ সদস্যরা থামার সংকেত দিলেও সেটিও দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। ওই মোটরসাইকেলে দুজন ছিলেন। পুলিশ সদস্য মো. মনসুর দৌড়ে গিয়ে পেছনে বসা যুবককে ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার পাশে পড়ে যান। তখন আলাউদ্দিন পাশ থেকে দৌড়ে এসে মোটর সাইকেলের চালককে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এসময় তিনি ট্রাকের নিচে চাপা পড়েন।

এদিক, দুর্ঘটনার পরপরই আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার একটি পা গোড়ালি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তবে বর্তমানে আলাউদ্দিন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img