শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যু : ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার কারণে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে তিন চিকিৎসকের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেছেন মৃত কিশোরীর বাবা পলাশ কুসুম নন্দী। মারা যাওয়া কিশোরী অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নুরে হুদা।

মামলায় অভিযুক্ত তিন চিকিৎসক হলেন নগরের আসকার দীঘির পাড়ে অবস্থিত নিউ লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক সমৃদ্ধি চৌধুরী, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুমন চক্রবর্তী ও চিকিৎসক অনিরুদ্ধ ঘোষ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার কিশোরী মেয়ে প্রজ্ঞা নন্দী দীর্ঘদিন ধরে মাইগ্রেনে ভুগছিলেন এবং সে অনুযায়ী ওষুধ খেত। ২ জুন হঠাৎ বমি ও দুর্বলতা অনুভব করলে তারা তাকে নিউ লাইফ হসপিটালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্যালাইন দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মেয়ে সুস্থ আছে, ভর্তি করার প্রয়োজন নেই।

বাদীর অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেয়েকে স্যালাইন দেওয়া হয় এবং ক্যানুলার মাধ্যমে ইনজেকশন পুশ করা হয়। স্যালাইন দেওয়ার ২০ মিনিটের মধ্যেই মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন কোনো পরীক্ষা–নিরীক্ষা বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই কেন ইনজেকশন পুশ করা হলো জানতে চাইলে চিকিৎসকেরা বিরক্তি প্রকাশ করেন। কিশোরীর জ্ঞান না ফেরায় বিশেষজ্ঞ চিকিৎসক আনার অনুরোধও উপেক্ষা করা হয়।

পরে বিকেলে হাসপাতালে ভর্তি করা হলেও রাত ১০টার দিকে রোগীকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। এরপর অন্য একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, কিশোরী অনেক আগেই মারা গেছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img