শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রাম বিমানবন্দরে দুই ঘণ্টা আটকে ছিল হজ ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি ১৩৮) যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা রানওয়েতে আটকে ছিল।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে অবতরণের পর ইউটার্ন নিতে গিয়ে রানওয়ে-২৩ প্রান্তে আটকে যায় হজযাত্রী ও প্রবাসীবাহী বিমানটি। ফ্লাইটটিতে ৩৮৭ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মদিনা থেকে ফ্লাইটটি শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় ছেড়ে আসে এবং শনিবার সকালে বৃষ্টির মধ্যে অবতরণ করে। তবে যান্ত্রিক সমস্যার কারণে সেটি রানওয়ে থেকে নড়তে পারেনি।

দুই ঘণ্টা রানওয়ে বন্ধ থাকায় অন্তত একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটে। মাস্কাটগামী সালাম এয়ারের ফ্লাইট ৪০২ তিন ঘণ্টা ৮ মিনিট বিলম্বে ছাড়ে। এছাড়া ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-৬১২ ও ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রার দুটি ফ্লাইটও দেরিতে পরিচালিত হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “যান্ত্রিক ত্রুটি সারিয়ে সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। এতে রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।”

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img