মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

এর আগে নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে ‘মিথ্যা’ মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সদস্য সচিব নিজাম উদ্দিন।

শনিবার (৫ জুলাই) সকালে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বরাবর চিঠি দেন রিয়াজুল জান্নাত নামের ওই নারী। তিনি নগরের বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা নওশেদ জামালের স্ত্রী। গত বৃহস্পতিবার নওশেদ জামালকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

চিঠিতে রিয়াজুল জান্নাত উল্লেখ করেন, কিছুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নেজাম (নিজাম) উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর স্বামীর কাছ থেকে দুই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে ফাঁসানো হয়।

চিঠির বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শুরু হয় বৈছাআকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা।

এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় বৈছাআর পক্ষ থেকে পাঠানো এক শোকজ নোটিশে বলা হয়, নিজাম উদ্দিন সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম এই নোটিশ দেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এই নোটিশে আরও বলা হয়েছে, কেন তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে আগামী তিন কর্মদিবস সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংগঠনের কারণ দর্শানোর নোটিশটি পেয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বৈষম্যবিরোধী নেতা নিজাম উদ্দিন। বলেন, ‘যথাসময়ে আমার জবাব কেন্দ্রে পাঠিয়ে দেব।’

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

চট্টগ্রামে অধ্যক্ষকে মারধর, চাঁদা দাবি ছাত্রদল নেতার  

নগরীতে চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে একটি কারিগরি...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img