বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

চন্দনাইশে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নির্মাণাধীন ত্রিতলবিশিষ্ট মডেল মসজিদের কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন।

শুক্রবার (৫ জুলাই) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষা সৈনিক আবুল কালাম আজাদের নামে নির্ধারিত জমিতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, “চন্দনাইশের মানুষের বহুদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, হবে একটি ইসলামিক গবেষণা ও সামাজিক উন্নয়নের কেন্দ্র।”

প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসঙ্গে প্রায় ১২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদে থাকছে আধুনিক কনফারেন্স হল, অন্ধ মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, হক্কানী আলেম ও পীর-মাশায়েখদের থাকার ব্যবস্থা, মৃতদেহ গোসলের ঘর, ইসলামিক লাইব্রেরি, পর্যাপ্ত পার্কিংসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন সুবিধা।

ড. খালিদ হোসাইন আরও বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি হতে পারে একটি শান্তি, শিক্ষা ও ঐক্যের কেন্দ্র। এই মডেল মসজিদগুলো মুসলিম সমাজের চেতনায় ইতিবাচক পরিবর্তন আনবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের পরিচালক মো: শহিদুল আলম, উপ-প্রকল্প পরিচালক ফেরদৌস উজ জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা, ওসি নুরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে ভাষা সৈনিক আবুল কালাম আজাদের ছেলে শাহজাহান আজাদ, বিএনপি নেতা এম.এ. হাশেম রাজু, চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসেন, উপজেলা জামায়াত আমীর মাওলানা কুতুবউদ্দিন, পৌরসভা আমীর কাজী কুতুবউদ্দিন, দোহাজারী পৌরসভার আমীর এম. জমির উদ্দিন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, রহমানীয়া জামে মসজিদের খতিব মাওলানা মোজাহের কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img