বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

বোয়ালখালীতে দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাড়ি ফেরার পথে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত দোকানির নাম দিদারুল আলম (৩৬)। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শাকপুরা জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে।

পরিবার সূত্রে জানা যায়, দিদারুল শাকপুরা মিলিটারিপুল এলাকায় নিজ মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা ২-৩ জন দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা দিদারুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিদারুলের ছোট ভাই মাহাবুল আলম জানান, “ভাই দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ক্লিনিকের সামনে পৌঁছতেই কয়েকজন ছিনতাইকারী ছুরি মেরে টাকা নিয়ে পালিয়ে যায়।”

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে বলেন, “রাত সাড়ে ১২টার দিকে দিদারুল নামে একজন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এলে আমরা প্রাথমিক চিকিৎসা দিই। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়েছে।”

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img