বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে মুহাম্মদ সেলিম (৪০) নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ইশানভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়া এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে। তিনি কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে ইশানভট্টের হাটের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন সেলিম। হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিমের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, ‘চাচি শাশুড়ির জানাজা শেষে আমি, আমার মেয়ে সাবরিনা ও সেলিম ওষুধ কিনে মোটরসাইকেলে উঠছিলাম। হঠাৎ বোরকা পরা দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে গুলি ছোড়ে।’

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘নিহতের মুখে গুলি লেগেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img