শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চট্টগ্রামে প্রকৌশলী হত্যার অভিযোগে মা ও দুই ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান উপজেলার আলোচিত প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার আসামি তার ভাই মো. নাজিম উদ্দিন ও মো. দিদারুল আলম (৩৩) এবং মা শহিদা বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

সোমবার (৭ জুলাই) হাটহাজারী উপজেলার চৌধুরী হাট, বড় দিঘীর পাড এবং লালিয়ার হাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, নুরুল আলম বকুল পেশায় প্রকৌশলী। তার বাড়ি রাউজানের হলদিয়া ইউনিয়ন এলাকায়। গত ১ এপ্রিল নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন শাহ আলম বকুল (৪১)। জায়গা নিয়ে বিরোধের জেরে পরিবারের সদস্যরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রাজু বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা করে। গ্রেপ্তার ৩ জন ওই মামলার এজাহারে উল্লেখিত আসামি।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার এবং আসামিরা সবাই একই মায়ের সন্তান। তবে একই বাবার না। ভুক্তভোগী নুরুল আলম এবং মামলার বাদী শহিদা বেগমের এক সংসারের সন্তান এবং আসামিরা শহিদার অপর সংসারের সন্তান।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img