শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চট্টগ্রামে অধ্যক্ষকে মারধর, চাঁদা দাবি ছাত্রদল নেতার  

নগরীতে চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে মারধরের ঘটনা ঘটেছে। নগরীর চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ধারী রায়হানুল ইসলাম ও তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে। রায়হান এসআলমের গাড়িকান্ডে পদস্থগিত হওয়া বিএনপি নেতা আবু সুফিয়ানের অনুসারী বলে জানা গেছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে আটক করলেও পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মুচলেকা দেয়ায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী ওই অধ্যক্ষের নাম- মো. আবদুল বাতেন। তিনি চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় ওয়াহিদ ইলেকট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানের অধ্যক্ষ। ফটিকছড়ির গাউসুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক ইনস্টিটিউটেরও অধ্যক্ষ তিনি।

জানা গেছে, চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় র‌্যাব ৭ অফিসের পাশের বিল্ডিংয়ে ওয়াহিদ ফাউন্ডেশন পলিটেকনিক নামক প্রতিষ্ঠানটি অবস্থিত। ছিন্নমূল যুবকদের পুনর্বাসনে বিনামূল্যে কোর্স চালুর বিষয়ে কাজ করা এই অধ্যক্ষের কাছে চাঁদা দাবি ও তাকে মারধর করে প্রতিষ্ঠানটির গেটে তালা দেওয়া হয়। এই বিষয়ে বেশ কয়েকবার সাধারণ ডায়েরি, পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন তিনি।

বিষয়টি নিয়ে অধ্যক্ষ লিখিত অভিযোগ দিলে মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টার দিকে ঘটনাস্থলে চান্দগাঁও থানার টিম পৌঁছালে তাদের সামনেই ওই অধ্যক্ষকে মারধর করে রায়হান ও তার অনুসারীরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে যান উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম । মব সৃষ্টি, গেটে তালা দেয়া, চাঁদা দাবি করায় হাতেনাতে চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ও তার এক সহযোগীকে আটক করা হয়।

পরে রাত সাড়ে বারোটার দিকে থানায় জড়ো হতে থাকে রায়হানের অনুসারীরা। পুলিশের ওপর চাপ প্রয়োগ করে থানা থেকে আসামিদের ছাড়ানোর চেষ্টা করে তারা। রাত দেড়টা পর্যন্ত ভুক্তভোগী অধ্যক্ষ আব্দুল বাতেন ও আটক দুই আসামি থানায় অবস্থান করছিলেন। নিরাপত্তাহীনতায় থাকা অধ্যক্ষ থানা ত্যাগ করার আগেই থানা ঘিরে ফেলে রায়হানের অনুসারীরা। পরে রাত তিনটার দিকে পুলিশ পাহারায় তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী অধ্যক্ষ আবদুল বাতেন বলেন, এই চক্রটি আমার কাছ থেকে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছে। আমার প্রতিষ্ঠানের পাশেই র‌্যাব-৭ এর অফিস। আমি গতবছরের ৩০ নভেম্বর এ বিষয়ে র‌্যাবকে জানিয়েছিলাম। কিন্তু কোনো সহযোগিতা পাইনি। সম্প্রতি তারা আমার কাছে আবারও চাঁদা দাবি করে। এই চাঁদার টাকা না পেয়ে তারা আমার বিরুদ্ধে ব্যানার পোস্টার লাগানো, মানববন্ধনসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশ পর্যন্ত তাদের সামাল দিতে পারছে না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ভুক্তভোগী অধ্যক্ষ আবদুল বাতেন বলেন, ৫ আগস্টের আগে একই চক্র আওয়ামী লীগের নেতাদের দিয়ে প্রতিষ্ঠানটি চালাতে বাঁধা দিতেন। এখন ছাত্রদল নেতাকে ব্যবহার করে সুবিধাবঞ্চিত যুবকদের প্রশিক্ষণ কোর্স চালাতে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এখান চাঁদা দাবি করা, গেটে তালা দেয়া, আমার বিরুদ্ধে আপত্তিকর পোস্টারিং করা মানববন্ধন করা ; এসব একই চক্রের কাজ। ‘

জানতে চাইলে ডিসি নর্থ আমিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী বেশ কয়েকদিন ধরে থানায় অভিযোগ করে আসছিলেন ওনার প্রতিষ্ঠানে যুক্তি সংগত কোন কারণ ছাড়াই সংস্কার কাজে বাধা দেয়া হচ্ছে। ওনাকে মারধর করা হয়েছে, গেটে তালা দেয়া হয়েছে । রাতে পুলিশ পাঠানোর পরও তাদের নিবৃত্ত করা যাচ্ছে না। এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আমি নিজে গিয়ে হাতে নাতে তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে রাতভর আমরা উভয়পক্ষের সঙ্গে বৈঠক করি। একপর্যায়ে সবার সঙ্গে আলোচনা শেষে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এমন মুচলেকা দিয়ে আমরা আটক দুইজনকে ছেড়ে দিয়েছি।’

এদিকে, থানা থেকে ছাড়া পাবার পর বুধবার সকাল ও বিকেলে দুইদফা প্রতিষ্ঠানটি এক কর্মচারীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে অধ্যক্ষ আবদুল বাতেন।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img