শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

রেললাইনে উপড়ে পড়লো গাছ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল চট্টলা এক্সপ্রেস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর একটি বড়সড় কড়ই গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেন চট্টলা এক্সপ্রেস।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বর্ষণের ফলে গাছটি শিকড়সহ উপড়ে পড়ে রেললাইনের ওপর। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই কুমিরা স্টেশন অতিক্রম করছিল চট্টলা এক্সপ্রেস। তবে স্টেশন মাস্টারের দ্রুত সিদ্ধান্ত এবং রেল কর্মীদের সতর্ক সংকেতের ফলে ট্রেনটি থামিয়ে দেওয়া সম্ভব হয়।

ঘটনার বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আশরাফ সিদ্দিক বলেন, “গাছটি দীর্ঘদিন ধরেই রেললাইনের দিকে হেলে ছিল। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় এটি উপড়ে পড়ে যায়। গাছ পড়ার কিছু দূরে ছিল চট্টলা এক্সপ্রেস। স্টেশন মাস্টারের সতর্কতা ও সময়োচিত সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

গাছটি উপড়ে পড়ার পর প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় রাত ১১টার দিকে গাছটি কেটে রেললাইন পরিষ্কার করা হয় এবং স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

স্থানীয় বাসিন্দারা জানান, রেললাইনের আশেপাশে ঝুঁকিপূর্ণ গাছগুলোর বিষয়ে যথাযথ নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমে আসে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img