শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

বড় ভাইয়ের শালার ছুরিকাঘাতে ছোট ভাই খুন

চকরিয়া উপজেলার সীমান্তবর্তী লামার আজিজ নগর ইউনিয়নে পারিবারিক সালিসী বৈঠকের জের নিয়ে আব্দুর রহমান (২৩) নামে একযুবক বড় ভাইয়ের শালার ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে আজিজনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ হত্যার ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতে নিহত যুবক আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে।

এ ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় জড়িত পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামাল ওরফে বদ-এর তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং তার স্ত্রী হালিমা বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, নিহত আব্দুর রহমানের বড় ভাই আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশী বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরুর আগেই আব্দুর শুক্কুরের স্ত্রী মিনুয়ারার তিন ভাইয়ের সাথে আব্দুর রহমানের কথা কাটাকাটি ও তর্কে জড়ান। একপর্যায়ে তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশের সোপর্দ করেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের কারণে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img