সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_img

সার্ক অকার্যকর হওয়ায় ত্রিদেশীয় জোটের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা চীন-আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় জোটের দিকে ঝুঁকছেন।

গতাকাল শুক্রবার লাহোরে সাফার সম্মেলনে তিনি  এ মন্তব্য করেন ।

ইসহাক বলেন, দুর্ভাগ্যবশত সার্ক নিজেকে মেলে ধরতে পারেনি। এতে আঞ্চলিক অর্থনীতি একত্রীকরণ ও বানিজ্য সহযোগিতার সুযোগ সীমিত হয়ে গেছে।

এ কারণে পাকিস্তান এখন বিকল্প আঞ্চলিক ব্যবস্থা খুঁজছে বলে উল্লেখ করেন তিনি। ইসহাক দার বলেন, বাণিজ্য ও যোগাযোগ শক্তিশালী করার জন্য আমরা ত্রিদেশীয় জোট যেমন চীন-পাকিস্তান-আফগানিস্তান এবং চীন-পাকিস্তান-বাংলাদেশ মৈত্রী তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া বানিজ্য ও উন্নয়নের মহাসড়ক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। এই অঞ্চলে ২০০ কোটি মানুষের বাস। কিন্তু প্রতিবেশী দেশগুলোর মধ্যে দুর্বল সহযোগিতামূলক সম্পর্কের কারনে এ অঞ্চল সম্ভবনাময় অর্থনৈতিক সুযোগ হারাচ্ছে।

আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা  সাতটি দেশ নিয়ে ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়।

সার্কের উদ্দেশ্য  ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা এবং সংস্কৃতির বিনিময় করা। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে সার্কের মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে সার্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। সার্কের শীর্ষ সম্মেলনও আর নিয়মিত আয়োজন করা হয় না। ফলে বিশ্বের অন্যান্য আঞ্চলিক জোটগুলো অনেক দূর এগিয়ে গেলেও সার্ক তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাই নিরাপত্তা ও বানিজ্য সহযোগিতা ‍সুদৃঢ় করার লক্ষ্যে পাকিস্তান নতুন জোটের কথা গুরুত্বের সাথে ভাবছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে অধ্যক্ষকে মারধর, চাঁদা দাবি ছাত্রদল নেতার  

নগরীতে চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে একটি কারিগরি...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকা টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img