বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
spot_img

সোমবার নয়, মঙ্গলবার সকালে খুলছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

পানিতে টইটম্বুর রাঙামাটির কাপ্তাই হ্রদ। উচ্চতা ছাড়িয়েছে ১০৭ মিনস সি লেভেল (এমএসএল)। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নেমে যাবে কর্ণফুলী নদীতে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, ‘হ্রদের পানি বাড়ায় আজ সোমবার বিকালে জলকপাট খুলে দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সবকটি জলকপাট (১৬টি) খুলে দেওয়া হবে।’

বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু থাকায় বর্তমানে প্রতিসেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এর আগে রবিবার রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, হ্রদের উজানে ও ভাটিতে বন্যা পরিস্থিতি সামাল দিতে সোমবার বিকেলে জলকপাট খোলা হবে। কিন্তু নতুন পরিস্থিতি বিবেচনায় তা একদিন পেছানো হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, হ্রদের পানির গতি, প্রবাহ ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পানির চাপ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়, তবে জলকপাট আরও বড় পরিসরে খুলে দেওয়া হতে পারে।

স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ হ্রদসংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে। কর্ণফুলী নদী হয়ে এই পানি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

চট্টগ্রামে অধ্যক্ষকে মারধর, চাঁদা দাবি ছাত্রদল নেতার  

নগরীতে চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে একটি কারিগরি...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img