চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে তিন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত এই তিন আইনজীবী হলেন—রেজাউল করিম রনি, মো. কবির হোসেন ও মোকাররম হোসেন।
সম্প্রতি দুদকের পক্ষ থেকে তাদের নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
নতুন নিয়োগ পাওয়া পিপিদের মধ্যে মোকাররম হোসেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী, রেজাউল করিম রনি একই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী এবং মো. কবির হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তিন আইনজীবীই জানান, দুর্নীতিবিরোধী লড়াইকে শক্তিশালী করতে এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তারা আন্তরিকভাবে কাজ করে যাবেন।
নতুন এই নিয়োগের মাধ্যমে চট্টগ্রামে দুদকের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।





