বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

রামুতে ভ য়া ব হ সড়ক দু র্ঘ ট না: এক পরিবারের চারজনের করুণ মৃ ত্যু

কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একে একে প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। রোববার সন্ধ্যায় সংঘটিত দুর্ঘটনায় প্রথমে প্রাণ হারান বাবা ও ছেলে। সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান মা ও মেয়ে।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে। এতে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের।

নিহতরা হলেন: ব্যারিস্টার ইয়াসিন আহমেদ (৩৪), তাঁর ছেলে ইয়াজান (৩), মা সালমা আহমেদ (৬০), বোন ডা. সুমাইয়া আহমেদ (৩৩)।

তাঁরা সবাই ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন এবং টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, একটি চট্টগ্রামগামী মারশা পরিবহনের বাস ও ঢাকামুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে ব্যারিস্টার ইয়াসিন আহমেদের মৃত্যু হয় এবং তার তিন বছরের ছেলে ইয়াজানকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় তার মা ও বোনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ আগস্ট) সকালে তাঁদেরও মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত বাস ও প্রাইভেটকার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img