শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

পিআর পদ্ধতি পাস করতে হলেও নির্বাচিত সংসদ লাগবে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য সেটি আগে সংসদে পাস হওয়া লাগবে, আর তার জন্য লাগবে নির্বাচিত সংসদ। কারণ, সংসদ ছাড়া সংবিধানে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেটি পরিবর্তন সম্ভব নয়।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এ কথাগুলো বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপ্‌যাপন উপলক্ষে দলের ‘জাতীয় উদ্‌যাপন কমিটির’ সভা শেষে এই সংবাদ সম্মলেনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

নজরুল ইসলাম খান বলেন, সংখানুপাতিক পদ্ধতিতে (পিআর) যে রাজনৈতিক দলগুলো রাজি নয়, তারা রাজি হলেও আসন্ন নির্বাচনে এটা বাস্তবায়ন সম্ভব নয়। কারণ হিসেবে তিনি বলেন, ‘সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই বিধান কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের।’ সুতরাং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হলে এ নির্বাচনের পরে সংসদের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনে পিআর চাচ্ছে, এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, যেকোনো দলই যেকোনো প্রস্তাবই দিতে পারে, সেটা ভালো হোক আর মন্দ হোক। তবে সেটা যে পর্যন্ত না জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, সে পর্যন্ত সেটা কার্যকর হওয়া উচিত না।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, সব সময় কোনো না কোনো সংকট তো থাকেই। সংকট যে নাই এ কথা বলা ভুল হবে। এর চেয়ে অনেক বড় সংকট বিএনপি অতিক্রম করেছে। কাজেই যে সংকটের কথা বলা হচ্ছে তা অতিক্রম করাও সম্ভব হবে।

যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩১ আগস্ট দিবসটি উদ্‌যাপনে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করবে বিএনপি। এতে দলের জ্যেষ্ঠ নেতারাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

১ সেপ্টেম্বর সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে দলটির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেদিন বেলা ১১টায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং সুরা ফাতিহা পাঠ করবেন। ওই দিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। ৩ সেপ্টেম্বর বিএনপির সব উপজেলা ও পৌরসভা ইউনিট আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করবে।

৪ সেপ্টেম্বর, দলটি সারা দেশে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং ক্রীড়া অনুষ্ঠান এবং বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজনের মতো বেশ কয়েকটি গণকর্মসূচি পালন করবে। ৫ সেপ্টেম্বর দলটি তার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো পোস্টার এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img