বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

আয়োজকরা শর্ত পূরন করলে বিশ্বকাপ খেলবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ইরান ফুটবল ফেডারেশন লিখেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে আমরা বিশ্বকাপে অংশ নেব। যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে জায়গা পাওয়া ইরানকে কোনো বাইরের শক্তি এই টুর্নামেন্ট থেকে বঞ্চিত করতে পারবে না।’

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বিশ্বকাপে অংশ নিতে ইরানের পক্ষ থেকে ১০টি শর্ত দেওয়া হয়েছে। এসব শর্তের মূল লক্ষ্য হলো দল ও প্রতিনিধিদের জন্য সম্মানজনক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। শর্তগুলোর মধ্যে রয়েছে—সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য সহজে ভিসা প্রদান, জাতীয় দলের পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের পথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

গত মাসে ফিফা কংগ্রেসে যোগ দিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। তাতে বিশ্বকাপে ইরানের অংশ না নেওয়ার শঙ্কা আরও বেড়ে যায়। মূলত তাজের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সম্পর্ক থাকায় তাঁকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। ২০২৪ সালে এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে দেশটি।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে ইরান ফুটবলপ্রধান তাজ বলেন, সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা দিতে হবে। বিশেষ করে যাঁরা বাধ্যতামূলক সামরিক সেবা আইআরজিসি সম্পন্ন করেছেন, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইতিমধ্যে নিশ্চিত করেছেন, সূচি অনুযায়ী ইরান বিশ্বকাপে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে।

জি গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img