শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ডিপসিক কীভাবে ব্যবহার করতে হয়?

ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ব্যবহারকারীদের মধ্যে এতদিন জনপ্রিয়তার শীর্ষে ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি। তবে সম্প্রতি চীনের ডিপসিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার পর বহু হিসাব নিকাশ বদলে গেছে। সারাবিশ্ব তো বটেই খোদ যুক্তরাষ্ট্রেও জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছে ডিপসিক।

ডিপসিক কী?

ডিপসিক একটি ফ্রি এআই অ্যাসিস্ট্যান্ট যা গত সপ্তাহে উন্মোচন করে তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা এশিয়ার শক্তিশালী দেশ চীন।
ডিপসিকের সহ-প্রতিষ্ঠাতা তথ্য ও প্রযুক্তি বিষয়ে গ্র্যাজুয়েট করা ৪০ বছর বয়সী চীনা নাগরিক লিয়াং ওয়েনফেং। নিজের প্রতিষ্ঠিত একটি ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেন তিনি।
লিয়াংয়ের ডিপসিক বিভিন্ন এআই পরিসেবার মধ্যে তুলনামূলক কম ডাটা খরচ করে অধিক কার্যকর ফলাফল দিতে সক্ষম। যেকারণে বাজারে আসার কিছুদিনের মধ্যেই চ্যাটজিপিটির জনপ্রিয়তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে।
আপনিও কি বিনামূল্যে সর্বাধুনিক এআই প্রযুক্তির ছোঁয়া জীবনে কাজে লাগাতে চান? তবে জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ডিপসিক মডেলটি।

ডিপসিক কীভাবে ব্যবহার করবেন?

ডিপসিক দুইভাবে ব্যবহার করা যায়।
১. সরাসরি ব্রাউজারের মাধ্যমে।
২. অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে।
গুগলে প্রথমে ডিপসিক লিখে সার্চ করুন। ডিপসিকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। 
মূল লিংকে ক্লিক করলে দুটি অপশন পাবেন।
সরাসরি ব্রাউজারের মাধ্যমে ডিপসিক ব্যবহার করতে চাইলে স্টর্ট নাও (Start Now) অপশনে ক্লিক করুন। আর যদি অ্যাড ডাউনলোড করতে চান তাহলে গেট ডিপসিক অ্যাপ
(Get DeepSeek App) অপশনে ক্লিক করুন। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিন। মোবাইলে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে লগ ইন করুন।
অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে না চাইলে ওয়েবসাইট থেকেই স্টার্ট নাও অপশন যান। সেখানে লগ ইন অপশন পাবেন।
এখানে ফোন নম্বর অথবা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। আর যদি আপনার ফোন অথচা পিসিতে ইমেইল লগ ইন করা থাকে তাহলে আরও অত ঝামেলারও প্রয়োজন নাই। নিচে লগ ইন উইথ গুগল অপশন বেছে নিন। 
যে ইমেইল আইডি দিয়ে লগ ইন করতে চান সেটি সিলেক্ট করুন।
এরপর কনটিনিউ ক্লিক করে ঢুকে পড়ুন ডিপসিকে।
এখানে ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টকে মেসেজ পাঠাতে পারেন। বন্ধুদের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যেভাবে কথা বলেন ঠিক সেভাবেই ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আলাপ চালিয়ে বিভিন্ন বিষয় সহজে জেনে নিতে পারেন।
ডিপসিকের সঙ্গে আলাপ চালিয়ে যেতে বিভিন্ন ফাইল, ছবি শেয়ার করার ফিচার রয়েছে। দ্রুত কিছু খুঁজে পেতে রয়েছে সার্চ বাটন অপশনটিও।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img