শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

নিরাপত্তাঝুঁকিতে কোটি কোটি অ্যানড্রয়েড ব্যবহারকারী

অ্যানন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা দুটি ‘জিরো ডে’ ত্রুটিসহ ৪৮টি ত্রুটির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে ত্রুটিগুলোর সমাধান করে নতুন নিরাপত্তা আপডেট উন্মুক্ত করেছে গুগল। গুগলের তথ্যমতে, অ্যানন্ড্রয়েডে থাকা জিরো ডে ত্রুটিগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করানোর পাশাপাশি দূর থেকে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ‘ফেব্রুয়ারি ২০২৫ নিরাপত্তা আপডেট’ ব্যবহার করতে হবে।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডে থাকা একটি জিরো ডে ত্রুটি কাজে লাগিয়ে এরই মধ্যে হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অপর জিরো ডে ত্রুটির মাধ্যমে এখনো সাইবার হামলা চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দুটি ত্রুটিই ভয়ংকর। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে অবশ্যই নতুন নিরাপত্তা আপডেট ব্যবহার করতে হবে।

প্রাথমিকভাবে গুগলের তৈরি পিক্সেল ফোনের জন্য অ্যান্ড্রয়েডের নিরাপত্তা আপডেট উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই নিরাপত্তা আপডেট উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। ত্রুটিগুলোর কারণে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়ার আশঙ্কা থাকায় উন্মুক্তের পরপরই নিরাপত্তা আপডেট দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।

জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img