শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ঘুমানোর সময় স্মার্টফোন কাছে রাখলে বিপদ হতে পারে

স্মার্টফোন সারাক্ষণ সঙ্গে নিয়ে ঘুরছেন। এমনকি ঘুমানোর সময়ও সঙ্গে রাখছেন। টেক জায়ান্ট অ্যাপল সতর্ক করছে, এমনটা করলে বিপদ হতে পারে। অর্থাৎ স্মার্টফোন ঘুমানোর সময় বিছানায় রাখলে বড় বিপদ হতে পারে।

জেনে নিন কী ধরনের বিপদে মুখে পড়তে পারেন-

অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার ঝুঁকি
অ্যাপলের নির্দেশিকা অনুযায়ী, ফোন চার্জ দেওয়ার সময় সেটি সবসময় টেবিল বা খোলা জায়গায় রাখতে হবে। কম্বল, বালিশ বা নরম পৃষ্ঠে চার্জ করলে তাপমাত্রা বেড়ে আগুন লাগতে পারে।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ফোন চার্জের সময় অতিরিক্ত গরম হয়ে গেলে ত্বকের জ্বালাপোড়া বা ইনজুরি হতে পারে। ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের মাত্রা কমিয়ে দেয়, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। ২০২০ সালের এক গবেষণা বলছে, ঘুমের আগে ফোন কম ব্যবহার করলে স্মৃতিশক্তি ও ঘুমের মান ভালো হয়।

ক্যানসারের ঝুঁকি
কিছু গবেষণা বলছে, ফোনের বিকিরণ দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। যদিও এ নিয়ে আরও গবেষণা চলছে, তবুও বিশেষজ্ঞরা ফোনকে বিছানা থেকে দূরে রাখার পরামর্শ দেন।

বিপদ এড়াতে যা করতে পারেন-
>> ফোন চার্জ দেওয়ার সময় খোলা ও শীতল জায়গায় রাখুন।
>> ঘুমের অন্তত ৩০ মিনিট আগে ফোন ব্যবহার বন্ধ করুন।
>> ডু নট ডিস্টার্ব মোড চালু করুন, যাতে রাতে বারবার নোটিফিকেশনে ঘুম না ভাঙে।
>> রাতে ফোনকে বিছানা থেকে দূরে রেখে চার্জ করুন, প্রয়োজনে আলাদা চার্জিং স্টেশন ব্যবহার করুন।
>> ফোন অ্যালার্মের জন্য ব্যবহার করেন, তাহলে ওয়্যারলেস অ্যালার্ম ঘড়ি ব্যবহার করা নিরাপদ বিকল্প হতে পারে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img