শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

বাঙালিদের মধ্যে অনেকেই অভ্যাস করে ফেলেছেন ফোনের ব্যাক কভারে টাকা রাখা, যা তারা মনে করেন নিরাপদ স্থান। তারা মনে করেন, বিপদ-আপদে এই টাকা কাজে আসবে, অনেকটা মানিব্যাগের মতো। তবে, এই অভ্যাস আসলে তাদের জন্য বিপদ ডেকে আনছে, যদিও তারা জানেন না যে ফোনের ব্যাক কভারে টাকা রাখলে কী সমস্যা হতে পারে।

আগে যেখানে ঘড়ি, ক্যালকুলেটর, ইত্যাদি ছিল আমাদের দৈনন্দিন সঙ্গী, সেখানে এখন স্মার্টফোনের দখল বেড়েছে। এখন সময় দেখতে আর কেউ কবজি চেক করেন না, বরং স্মার্টফোন বের করে সময় দেখেন। হিসেব করার জন্য ক্যালকুলেটরেরও দরকার পড়ে না।

এখনকার যুগে মানিব্যাগ বা পার্সের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গিয়েছে। নগদ লেনদেন কমে গিয়ে অধিকাংশ পেমেন্ট অনলাইনে হয়ে থাকে। তাই প্রয়োজনীয় নগদ টাকা মাঝে মাঝে ফোনের ব্যাক কভারে রাখেন অনেকে—যেটা ১০, ২০ বা ১০০-৫০০ টাকার নোট, এমনকি ডেবিট বা ক্রেডিট কার্ডও হতে পারে। কিন্তু এটি অত্যন্ত ক্ষতিকর।

স্মার্টফোন ব্যবহারের সময় তাপ উৎপন্ন হয়—বিশেষত ভিডিও দেখা, গেম খেলা বা দীর্ঘ সময় গান শোনার সময়। প্রসেসর চলার জন্য এই তাপ উৎপন্ন হয়। যদি ফোনে ব্যাক কভার থাকে, তবে সেই তাপ ভেতরে আটকে যেতে পারে। ব্যাক কভারে টাকা বা কাগজ থাকলে ফোনের তাপ বের হতে পারে না, ফলে ফোন বেশি গরম হয়ে যেতে পারে এবং তা বিস্ফোরণের কারণ হতে পারে। তাই এ অভ্যাস ত্যাগ করা উচিত।

এছাড়া, ফোনের নেটওয়ার্কেও সমস্যা দেখা দিতে পারে। বেশিরভাগ স্মার্টফোনের অ্যান্টেনা উপরে থাকে, তাই ব্যাক কভারে টাকা বা কার্ড রাখলে সিগন্যাল দুর্বল হতে পারে। যদি কার্ডে সেন্সর বা চিপ থাকে, তাহলে এর প্রভাব ফোনের পারফরম্যান্সে পড়তে পারে এবং ডিভাইসের আয়ু কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের ব্যাক কভার খুলে রাখা ভালো এবং টাকা বা কার্ড রাখার জন্য আলাদা ওয়ালেট বা কার্ড হোল্ডার ব্যবহার করা উচিত। এতে ফোন নিরাপদ থাকবে এবং ইউজারও সুরক্ষিত থাকবে।

ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তবে ব্যাক কভার খুলে ফেলুন এবং ইন্টারনেট বন্ধ রাখুন। যদি তাতেও কাজ না হয়, তাহলে ফোনটি বন্ধ করে রাখুন। ফোন ঠান্ডা হওয়ার পরই তা অন করুন। স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং যত্ন নেওয়া প্রয়োজন, তাহলে তা দীর্ঘদিন চলবে এবং বারবার খারাপ হওয়ার সম্ভাবনা কমবে—এতে ইউজারেরও লাভ হবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img