শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

প্রাণীর মস্তিষ্কের কোষে চলে কম্পিউটার

বিশ্বে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জৈবিক কম্পিউটার উন্মোচন করেছে অস্ট্রেলিয়ার একটি স্টার্টআপ। তাদের দাবি, মানুষের মস্তিষ্কের জ্যান্ত কোষের ওপর নির্ভর করে চলবে এটি। এ বছরের জুনে বাজারে আসবে। প্রতিটি ইউনিটের দাম হবে প্রায় ৩৫ হাজার ডলার

এ সপ্তাহে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ কম্পিউটারটি উন্মোচন করেছে মেলবোর্নভিত্তিক স্টার্টআপ‘কর্টিকাল ল্যাবস।

এ বায়োলজিকেল বা জৈবিক কম্পিউটারকে‘একটি বাক্সের মধ্যে থাকা শরীর’ হিসেবে বর্ণনা করেছে স্টার্টআপটি, যার এআই ও রোবোটিক্স শিল্পে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে বলে দাবি তাদের।

গবেষকরা বলছেন, কম্পিউটারের ভেতরে থাকা পাম্প, গ্যাস ও তাপমাত্রা নিয়ন্ত্রণের এক লাইফ সাপোর্ট সিস্টেম এসব নিউরনকে ছয় মাস পর্যন্ত বাঁচিয়ে রাখে।

জৈবিক কম্পিউটারটিকে বর্ণনা করার সহজ উপায় হচ্ছে, বাক্সের মধ্যে থাকা একটি শরীরের মতো বিষয় এটি, বলেছেন কর্টিকাল ল্যাবসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ব্রেট কাগান।

প্রচলিত সিলিকনভিত্তিক কম্পিউটারের চেয়ে আরও সক্ষমতার সঙ্গে শিখতে ও অভিযোজিত হতে পারে জৈবিক সিস্টেমে তৈরি এই কম্পিউটার। একইসঙ্গে শক্তি বা বিদ্যুতের ব্যবহারও কম করে এরা।

জৈবিক কম্পিউটারের প্রাথমিক সংস্করণে ছিল মানুষ ও ইঁদুরের আট লাখ নিউরন দিয়ে তৈরি একটি চিপ, যা ভিডিও গেইম‘পং’ কীভাবে খেলতে হয় তা নিজেই নিজেকে শেখাতে পেরেছিল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।

গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সেল’-এ।

গবেষণাপত্রে বলা হয়েছে, জৈবিক কম্পিউটারের এসব নিউরন সিমুলেটেড গেইমের জগতে মূর্ত হয়ে ওঠার সময়ই এরা সংবেদনশীলতা শিখেছে ও তা দেখিয়েছে।

কোম্পানিটির দাবি, কম্পিউটারটির ‘চেতনা ও অনুভূতি’ সম্পর্কিত বিভিন্ন নৈতিক উদ্বেগ ঠেকানোর জন্য গার্ডরেল বা রেলিং স্থাপন করেছে তারা। তবে এর বেশি তথ্য দেয়নি কর্টিকাল ল্যাবস।

‘কম্পিউটারের এ নিউরনটি স্ব-প্রোগ্রামিং, নমনীয় ও চারশ কোটি বছরের বিবর্তনের ফলাফল’ বলে নিজেদের ওয়েবসাইটে বলেছে স্টার্টআপটি।

‘গতানুগতিক বুদ্ধিমত্তার বাইরে গিয়ে চূড়ান্ত পর্যায়ের লার্নিং মেশিন তৈরির জন্য প্রচলিত কম্পিউটিংয়ের সঙ্গে জীববিজ্ঞানকে একসঙ্গে করেছে আমাদের এই প্রযুক্তি। আমাদের নিউরাল কম্পিউটার সিস্টেমের এসব জটিল কাজ আয়ত্ত করার জন্য ন্যূনতম বিদ্যুৎ ও প্রশিক্ষণ ডেটার প্রয়োজন’।

কর্টিকাল ল্যাবস আরও বলেছে, এসব কম্পিউটার বিক্রির জন্য বাজারে আসবে এ বছরের জুনে এবং প্রতিটি ইউনিটের দাম হবে প্রায় ৩৫ হাজার ডলার।

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. হোন ওয়েং চং বলেছেন, ছয় বছর ধরে কর্টিকাল ল্যাবসকে চালিয়ে আসছে এমন এক দৃষ্টিভঙ্গির সমাপ্তি ঘটল আজ।

আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে, এ প্রযুক্তিকে ব্যবহারের জন্য সবার হাতের নাগালে আনা। যাতে বিশেষভাবে তৈরি কোনো হার্ডওয়্যার ও সফটওয়্যার ছাড়াই গবেষকদের কাছে এ ধরনের কম্পিউটার সহজলভ্য হতে পারে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img