শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ওপেনএআই থেকে সরে দাঁড়াচ্ছে মাইক্রোসফট, কিন্তু কেন?

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করতে এবার নিজস্ব এআই মডেল উন্নয়নের পথে হাঁটছে মাইক্রোসফট। এতদিন ওপেনএআইয়ের সহযোগিতায় এআই খাতে বিপুল বিনিয়োগ করলেও, এখন প্রতিষ্ঠানটি নিজস্ব প্রযুক্তি বিকাশের দিকে মনোযোগ দিচ্ছে। তাদের নতুন মডেল ‘এমএআই’ ইতোমধ্যে পরীক্ষার পর্যায়ে রয়েছে, যা ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের বিকল্প হতে পারে।

ওপেনএআইয়ের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা

২০২৩ সালে মাইক্রোসফট যখন তাদের ৩৬৫ কোপাইলট উন্মোচন করে, তখন এটি ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের ওপর নির্ভরশীল ছিল। তবে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যয় এবং নিয়ন্ত্রণের প্রশ্নে মাইক্রোসফট এখন বিকল্প পথ খুঁজছে। সূত্র জানায়, প্রতিষ্ঠানটি কোপাইলটে ওপেনএআইয়ের পরিবর্তে তাদের নিজস্ব মডেল যুক্ত করার পরিকল্পনা করছে, যা ব্যয় কমাতে সহায়ক হবে।

এমএআই: নতুন প্রতিযোগী

মাইক্রোসফটের নতুন এআই মডেল ‘এমএআই’ ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এটি উন্নত রিজনিং ক্ষমতাসম্পন্ন, যা ‘চেইন অব থট’ কৌশল ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করতে পারে। প্রতিষ্ঠানটির এআই ডিভিশনের প্রধান মুস্তাফা সুলেমানের নেতৃত্বে তৈরি এ মডেল ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ মডেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম বলে মনে করা হচ্ছে।

উত্তেজনার আভাস

মাইক্রোসফট ও ওপেনএআইয়ের সম্পর্ক এতদিন মধুর থাকলেও, সম্প্রতি কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে। ওপেনএআই তাদের রিজনিং মডেল ‘I1’ সম্পর্কিত তথ্য মাইক্রোসফটকে দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দেয়। অন্যদিকে, মাইক্রোসফট এখন এক্সএআই, মেটা ও ডিপসিকের মতো বিভিন্ন এআই মডেল পরীক্ষা করছে, যা ভবিষ্যতে কোপাইলটে ব্যবহৃত হতে পারে।

ভবিষ্যতের পরিকল্পনা

মাইক্রোসফটের টিম বর্তমানে এমএআই মডেলগুলোর কার্যকারিতা মূল্যায়ন করছে এবং ভবিষ্যতে এগুলো ডেভেলপারদের জন্য এপিআই আকারে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে অন্যান্য প্রতিষ্ঠান সহজেই মাইক্রোসফটের তৈরি এআই মডেল তাদের অ্যাপে সংযুক্ত করতে পারবে।

এ পরিবর্তন মাইক্রোসফটের এআই কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। তারা শুধু ওপেনএআইয়ের অংশীদার হিসাবেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং সরাসরি প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে। এআই দুনিয়ায় মাইক্রোসফটের নতুন এই কৌশল কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img