শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

হোয়াটসঅ্যাপে কল মার্জ করে প্রতারণা! সতর্ক থাকুন

জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং ও কলিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে এতে। তারই একটি ‘হোয়াটসঅ্যাপ কল মার্জ’। অফিস মিটিং থেকে বন্ধুদের আড্ডা, সব জায়গায় জনপ্রিয় একটি ফিচার ‘হোয়াটসঅ্যাপ কল মার্জ’। তবে এই সুবিধার অপব্যবহার করছে সাইবার অপরাধীরা। সাইবার হামলাসহ প্রতারণা এড়াতে বেশকিছু নিরাপত্তা–সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি ভারতে এনিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কারণ অনেক মানুষ ইতোমধ্যে এই অপকৌশলের শিকার হয়েছেন।

কল মার্জিং কীভাবে হ্যাকারদের অস্ত্র হয়ে উঠছে?

হ্যাকাররা আগেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে রাখে। এরপর তারা আপনাকে ফোন করে জানায়, আপনার এক বন্ধু আপনাকে কল মার্জিংয়ে যুক্ত করতে চাচ্ছে। কিন্তু এখানে আছে একটি চতুর ফাঁদ! আপনি কল মার্জ করলেই, ব্যাংক থেকে আসা ওটিপি নম্বর সরাসরি প্রতারকদের কাছে পৌঁছে যায়। এরপর মুহূর্তের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় তারা।

কীভাবে প্রতারণার ফাঁদে ফেলা হয়?

– অপরিচিত নম্বর থেকে ফোন করে পরিচিত ব্যক্তির রেফারেন্স দেওয়া হয়।

– আপনাকে বলা হয়, জরুরি বিষয়ে কল মার্জ করতে হবে।

– কল মার্জ করার পর, আপনি বুঝতেই পারবেন না যে আপনার ওটিপি অন্য কেউ শুনছে।

– হ্যাকাররা দ্রুত লেনদেন সম্পন্ন করে এবং আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়।

কী করবেন নিরাপদ থাকতে?

– অপরিচিত নম্বর থেকে আসা কল মার্জিং অনুরোধ এড়িয়ে চলুন।

– কেউ যদি নিজেকে ব্যাংককর্মী পরিচয় দেয়, তাহলে আগে নিশ্চিত হোন।

– ব্যাংক কখনো ফোনে ওটিপি চায় না, কেউ চাইলে নিশ্চিত থাকুন এটি প্রতারণা।

– সন্দেহজনক কোনও কিছু ঘটলে দ্রুত ব্যাংক ও সাইবার সিকিউরিটি হেল্পলাইনে অভিযোগ করুন।

সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করুন।

আপনার অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হলে দেরি না করে দ্রুত কাস্টমার কেয়ারে ফোন দিন।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img