শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

গুগলের বিশেষ এআই মডেলে উন্মোচন, রোবটিক্স খাতে নতুন দিগন্ত

রোবট শিল্পের দ্রুত বিকাশের পথে নতুন মাইলফলক স্থাপন করল গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের জেমিনি ২.০ এআই মডেলের ওপর ভিত্তি করে দুটি বিশেষ এআই মডেল উন্মোচন করেছে, যা রোবটিক্স খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।

নতুন মডেলগুলোর মধ্যে ‘জেমিনি রোবটিক্স’ উন্নত ভিশন-ভাষা-ক্রিয়া মডেল হিসাবে কাজ করবে। এটি রোবটকে শারীরিক কার্যক্রমের মাধ্যমে আউটপুট দিতে সক্ষম করবে।

অন্যদিকে, ‘জেমিনি রোবটিক্স-ইআর’ মডেল রোবটকে চারপাশের পরিবেশ বুঝতে ও উন্নত যুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করবে। বিশেষ করে কারখানা ও গুদাম ব্যবস্থাপনায় ব্যবহৃত রোবটগুলোর জন্য এ মডেলগুলো অত্যন্ত কার্যকর হবে। গুগল তাদের আলোহা ২ প্ল্যাটফর্মে নতুন এ মডেলগুলোর কার্যকারিতা পরীক্ষা করেছে। এ প্রযুক্তি অ্যাপট্রনিকের অ্যাপোলো রোবটের মতো জটিল ক্ষেত্রে ব্যবহারের উপযোগী।

বিশেষজ্ঞরা মনে করছেন, গুগলের এ নতুন প্রযুক্তি রোবট নির্মাতাদের উন্নয়ন ব্যয় কমিয়ে দ্রুত বাজারে প্রবেশের সুযোগ করে দেবে। গুগলের এ পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন রোবটিক্স স্টার্টআপ ফিগার এআই, ওপেনএআই-এর সঙ্গে তাদের অংশীদারত্ব বাতিল করেছে।

বিশ্লেষকদের মতে, গুগলের এ উদ্ভাবন রোবটিক্স শিল্পে প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করবে এবং প্রযুক্তি খাতে এক বিপ্লব সৃষ্টি করবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img