শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

মঙ্গল গ্রহে পানির অস্তিত্বের নতুন প্রমাণ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট (InSight) ল্যান্ডার থেকে পাওয়া নতুন সিসমিক (ভূকম্পন) ডেটার বিশ্লেষণে মঙ্গল গ্রহের গভীরে তরল পানির উপস্থিতির সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

গবেষকরা ২০২৪ সালে প্রস্তাব করেছিলেন যে, মঙ্গলের গভীর ভূত্বকের (প্রায় ১১.৫ থেকে ২০ কিলোমিটার গভীরে) অঞ্চল পানিতে সম্পৃক্ত থাকতে পারে।

এই গবেষণাটি মার্সকোয়েক (Marsquake) বা মঙ্গলের ভূমিকম্প থেকে পাওয়া সিসমিক তরঙ্গের গতি বিশ্লেষণ করে করা হয়েছে। যা সম্প্রতি আরও জোরালো সমর্থন পেয়েছে।

মঙ্গলের ভূগর্ভে তরল পানি?

জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ইকুও কাটায়ামা এবং মেরিন জিওডায়নামিকস গবেষণা ইনস্টিটিউটের ইউয়া আকামাতসু নিশ্চিত করেছেন, নতুন এই ডেটা তরল পানির অস্তিত্বের ধারণাকে আরও জোরদার করছে।

কাটায়ামা বলেন, ‘অনেক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে, প্রাচীন মঙ্গলে প্রায় বিলিয়ন বছর আগে পানি ছিল। তবে আমাদের মডেল ইঙ্গিত দিচ্ছে যে, আজকের মঙ্গলেও তরল পানি থাকতে পারে’।

গবেষণার ভিত্তি: ইনসাইটের সিসমিক ডেটা

এই গবেষণার ভিত্তি ছিল নাসার ইনসাইট ল্যান্ডারের SEIS (Seismic Experiment for the Interior Structure) যন্ত্র থেকে পাওয়া ভূকম্পন সংক্রান্ত ডেটা। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মঙ্গলের পৃষ্ঠে কাজ করা ইনসাইট প্রথমবারের মতো মঙ্গলে ভূকম্পন পরিমাপ করেছে।

SEIS তিন ধরনের সিসমিক তরঙ্গ শনাক্ত করেছিল:

P-ওয়েভস (Compression waves): শব্দ তরঙ্গের মতো সামনে-পেছনে দুলে চলে।

S-ওয়েভস (Shear waves): নিচে-ওপরে কম্পনের মাধ্যমে তরঙ্গ তৈরি করে।

সারফেস ওয়েভস: জলাশয়ের পানিতে সৃষ্টি হওয়া ছোট ছোট ঢেউয়ের মতো গ্রহের পৃষ্ঠ বরাবর চলাচল করে।

এই তরঙ্গগুলোর গতি এবং গতিপথ বিশ্লেষণ করে গবেষকরা মঙ্গলের ভূগর্ভে তরল পানির অস্তিত্বের সম্ভাবনা উন্মোচন করেছেন।

মঙ্গলগ্রহে জীবন খোঁজার নতুন দিগন্ত

এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি মঙ্গলের ভূগর্ভে তরল পানি থাকে, তাহলে সেখানে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও থাকতে পারে। ভবিষ্যতে মঙ্গল গবেষণা ও মানব অভিযানের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সূত্র: জিও নিউজ

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img