শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

শক্তিশালী এআই মডেল ‘লামা ৪’ নিয়ে এল জাকারবার্গের মেটা

পরবর্তী প্রজন্মের লামা এআই মডেল নিয়ে এসেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। লামা ৪ নামের নতুন সংস্করণটি গত শনিবার (৫ এপ্রিল) উন্মুক্ত করেছে মেটা এআই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, লামা ৪ স্কাউট ও লামা ৪ মাভেরিক মডেল দুটি এখন পর্যন্ত তাঁদের সবচেয়ে উন্নত এআই মডেল এবং প্রচলিত জনপ্রিয় লার্জ ল্যাংগুয়েজ মডেলগুলোর (এলএলএম) সমকক্ষ।

লামা ৪ ভার্সনের এআই মডেল দুটি (স্কাউট ও মাভেরিক) মাল্টিমডাল এআই সক্ষমতাসম্পন্ন। অর্থাৎ স্কাউট ও মাভেরিক মডেল দুটিতে সব ধরণের কনটেন্ট (টেক্সট, ইমেজ, অডিও ও ভিডিও) ইনপুট দেওয়া যাবে এবং ইচ্ছেমতো যেকোনো ফরম্যাটে আউটপুট জেনারেট করা যাবে। নিজেদের শ্রেণীর মাল্টিমডাল এআই মডেলগুলোর মধ্যে স্কাউট ও মাভেরিক সেরা, এমনটাই দাবি করা হয়েছে মেটার বিবৃতিতে।

লামা ৪ সংস্করণের মাভেরিক ও স্কাউট মডেল দুটিকে ওপেন সোর্স সফটওয়্যার হিসেবেও ঘোষণা করেছে মেটা। অর্থাৎ, কেউ চাইলে এই মডেল দুটিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজের উপযোগী করে কাস্টমাইজ করে নিতে। এজন্য কোনো অর্থও প্রদান করতে হবে না ব্যবহারকারীদেরকে।

মাভেরিক ও স্কাউট মডেল দুটির পাশাপাশি লামার নতুন সংস্করণে আরও একটি মডেল আছে, যার নাম লামা ৪ বেহিমথ। মেটা বলছে, বেহিমথ তাঁদের এযাবতকালের সবচেয়ে শক্তিশালী এআই মডেল এবং বর্তমানে প্রচলিত সবচেয়ে বুদ্ধিমান এআই মডেলগুলোর একটি। বেহিমথ মূলত একটি টিচার মডেল, অর্থাৎ নতুন এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হয় এটি। উল্লেখ্য, ‘ডিস্টিলেশন’ প্রক্রিয়া ব্যবহার করে বেহিমথ টিচার মডেলটি দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে লামা ৪ স্কাউট ও লামা ৪ মাভেরিক মডেল দুটিকে।

২০২২ সালের নভেম্বরে ওপেনএআই বাজারে নিয়ে আসে জেনারেটিভ (জেন) এআই প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি। এরপর থেকেই হু হু করে বাড়তে থাকে এআই প্রযুক্তির জনপ্রিয়তা। বিশেষ করে জেন এআই-ভিত্তিক বিভিন্ন টুল ও ফিচারে রীতিমতো সয়লাব হয়ে যায় প্রযুক্তি বাজার। উত্তরোত্তর বিনিয়োগও বৃদ্ধি পেতে থাকে এ খাতে। মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মোটা অংকের অর্থ বিনিয়োগ করে এআই খাতে। ফলে এআই’র বাজারে বর্তমানে চ্যাটজিপিটির সমকক্ষ বা তাঁর চেয়েও শক্তিশালী এআই চ্যাটবট ও মডেল রয়েছে।

মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা নিজেও এআই খাতে বড় অংকের অর্থ বিনিয়োগ করেছে। তাঁদের ওপেন সোর্স এআই মডেল লামা ইতোমধ্যেই বহুল-ব্যবহৃত মডেলগুলোর একটি। বিশেষ করে ওপেন সোর্স হওয়ার কারণে অনেকেই লামা মডেলটিকে কাস্টমাইজ করে ব্যবহার করছে। উল্লেখ্য, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে লামা-ভিত্তিক এআই অ্যাসিসট্যান্ট ব্যবহারের সুযোগ রয়েছে।

মেটা এ বছর এআই অবকাঠামোর উন্নয়নে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে ঘোষণা করেছে বছরের শুরুতেই। যদিও এআই খাতে বড় অংকের অর্থায়নের বিপরীতে মুনাফা অর্জন এখনও আশানুরূপ নয় কোনো প্রতিষ্ঠানেরই। ফলে বিনিয়োগকারীদের চাপ রয়েছে মেটার মতো প্রতিষ্ঠানগুলোর ওপর। কিন্তু তা স্বত্বেও, অচিরেই এআই খাতে বিনিয়োগ হ্রাস, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তথ্যসূত্র: মেটা, রয়টার্স,

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img