শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি

১৬ বছরের কম বয়সিদের জন্য ইনস্টাগ্রামের লাইভস্ট্রিমিং সুবিধা ব্যবহার করতে হলে এখন থেকে পিতামাতার অনুমতি প্রয়োজন হবে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা।

‘টিন অ্যাকাউন্টস’ নামের সুরক্ষা ফিচারে নতুন এই হালনাগাদে আরও বলা হয়েছে, ১৬ বছরের নিচের ব্যবহারকারীরা এখন থেকে ইনস্টাগ্রামে ‘অটো ব্লারিং’ বা স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ঝাপসা করার ফিচারটি আর বন্ধ করতে পারবেন না, বিশেষ করে প্রাইভেট মেসেজের ক্ষেত্রে।

মেটার এক বিবৃতিতে জানানো হয়, শিগগিরই এই টিন অ্যাকাউন্টস ফিচারটি ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মেও চালু করা হবে।

প্রথম ধাপে এই পরিবর্তনগুলো পরীক্ষামূলকভাবে চালু হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় – আগামী কয়েক মাসের মধ্যেই।

গত বছরের সেপ্টেম্বরেই ইনস্টাগ্রাম কিশোর-কিশোরীদের জন্য ‘টিন অ্যাকাউন্টস’ ফিচার চালু করেছিল, যার মূল লক্ষ্য ছিল কম বয়সিদের নিরাপত্তা জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আনা।

বিশ্বব্যাপী বর্তমানে অনেক দেশেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়স সীমা নির্ধারণের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে গবেষণাগুলোতে দেখা গেছে, কম বয়সে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মেটার এই নতুন পদক্ষেপকে তাই অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কম বয়সিদের নিরাপত্তা নিশ্চিতের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img