শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

এয়ার কুলারে ঘর ঠান্ডা না হলে যা করবেন

গরমে এসি স্বস্তি এনে দেয় জীবনে। তবে যারা এসি ব্যবহার করতে চান না তারা কম খরচে এয়ার কুলার কিনতে পারেন। এয়ার কুলার গরমকালে খুবই কার্যকর একটি যন্ত্র, বিশেষ করে যেখানে এসি ব্যবহার করা সম্ভব নয় বা ব্যয়বহুল। তবে অনেক সময় দেখা যায়, কুলার চালু থাকলেও বাতাসে তেমন ঠান্ডা ভাব পাওয়া যায় না।

এই সমস্যা হলে ঘরোয়াভাবে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি কুলারের ঠান্ডা কার্যক্ষমতা বাড়াতে পারেন।

১. পানি ঠিকভাবে আছে কি না তা যাচাই করুন
কুলারের ভেতরে থাকা পানির মাধ্যমে প্যাডগুলো ভিজে থাকে এবং সেখান দিয়ে বাতাস প্রবাহিত হয়ে ঠান্ডা হয়। তাই কুলারে পর্যাপ্ত পানি আছে কি না নিয়মিত দেখুন। পানি একেবারে শেষ হয়ে গেলে কুলার কেবল গরম বাতাস ছাড়বে। ঠান্ডা পানি বা বরফ দেওয়া যেতে পারে ঠান্ডা ভাব বাড়াতে।

২. কুলিং প্যাড পরিষ্কার ও ভালো অবস্থায় আছে কি না দেখুন
কুলিং প্যাডে ধুলা-ময়লা জমে গেলে সেটা সঠিকভাবে ঠান্ডা বাতাস তৈরি করতে পারে না। তাই মাসে অন্তত একবার কুলিং প্যাড খুলে ভালোভাবে পরিষ্কার করুন। যদি প্যাডটি অনেক পুরোনো হয়ে যায় বা পচে যায়, তবে সেটি পরিবর্তন করুন।

৩. ফ্যান ও ব্লোয়ার পরিষ্কার করুন
ময়লা বা ধুলো জমে গেলে ফ্যান ঠিকমতো বাতাস সরবরাহ করতে পারে না। এজন্য ফ্যান ব্লেড বা ব্লোয়ার নিয়মিত পরিষ্কার করুন। যদি শব্দ হয় বা ঘুরতে সমস্যা করে, তাহলে একটু লুব্রিকেন্ট দিয়ে ঘর্ষণ কমাতে পারেন

৪. সঠিক অবস্থানে কুলার স্থাপন করুন
যদি কুলার এমন জায়গায় রাখা হয় যেখানে গরম বাতাস ঢোকে, তাহলে কুলারের কার্যক্ষমতা কমে যায়। এজন্য কুলার এমন জায়গায় রাখুন যেখানে বাইরে থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে (যেমন জানালার পাশে)। যদি জানালার পাশে রাখা হয়, তাহলে বাইরের ঠান্ডা বাতাস টেনে এনে ভেতরে ঠান্ডা বাতাস সরবরাহ করতে পারবে।

৫. বরফ ব্যবহার করুন
কিছু কিছু এয়ার কুলারে বরফ রাখার আলাদা জায়গা থাকে। পানির সঙ্গে কিছু বরফ কুলারের রিজার্ভারে যোগ করলে তাৎক্ষণিক ঠান্ডা বাতাস পাওয়া যায়।

৬. ঘরের বাতাস চলাচল নিশ্চিত করুন
কুলার একটি ইভাপোরেটিভ সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাই ঘরে বাতাস চলাচল প্রয়োজন। ঘরের দরজা-জানালা একেবারে বন্ধ না রেখে একটু ফাঁক রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে।

৭. বিদ্যুৎ ভোল্টেজ ঠিক আছে কি না দেখুন
কম ভোল্টেজে কুলারের মোটর ভালোভাবে কাজ না করে, ফলে বাতাসও কম ঠান্ডা হয়। প্রয়োজনে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img