শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ফেসবুকে ডিলিট হওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

ফেসবুক এখন শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, এটি অনেকের জন্য ব্যক্তিগত ডায়েরি কিংবা স্মৃতির ভান্ডারও। প্রতিদিন কোটি মানুষ তাদের ছবি, লেখা, ভিডিওসহ নানা তথ্য ফেসবুকে শেয়ার করেন। কিন্তু ভুলবশত কখনো কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে গেলে দুশ্চিন্তা হয়, এমনটা অনেকেই অনুভব করেছেন। তবে চিন্তার কিছু নেই। ফেসবুক এমন একটি সুবিধা দিয়েছে, যা ব্যবহার করে ডিলিট হওয়া পোস্ট সহজেই ফিরিয়ে আনা যায়।

আসলে, কোনো পোস্ট মুছে ফেললে তা সঙ্গে সঙ্গে চিরতরে মুছে যায় না। বরং এটি ফেসবুকের ‘রিসাইকেল বিন’ নামের একটি গোপন ফোল্ডারে সংরক্ষিত থাকে ৩০ দিন পর্যন্ত। এ সময়ের মধ্যে চাইলে আপনি পোস্টটি পুনরুদ্ধার করতে পারবেন।

পোস্ট ফিরিয়ে আনতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।

২. উপরের বাম পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে যান।

৩. এবার ডান পাশে ওপরের কোণে থাকা তিনটি ডট আইকনে চাপ দিন।

৪. মেনুতে গিয়ে ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে ট্যাপ করুন।

৫. ওপরে থাকা সেকশনগুলো ডানে স্ক্রল করে ‘রিসাইকেল বিন’ খুঁজে বের করে তাতে ট্যাপ করুন।

৬. এখানে আপনি গত ৩০ দিনের মধ্যে ডিলিট করা সব পোস্টের তালিকা দেখতে পাবেন।

৭. যে পোস্টটি ফিরিয়ে আনতে চান, সেটির পাশে থাকা চেকবক্সে ট্যাপ করুন।

৮. এরপর নিচে থাকা ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করলেই পোস্টটি আপনার প্রোফাইলে ফিরে আসবে। চাইলে ‘আর্কাইভ’ অপশনে রেখে পরেও ব্যবহার করতে পারবেন।

এ প্রক্রিয়া অনুসরণ করলে খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পোস্ট আবার ফিরে পাওয়া সম্ভব। সুতরাং ভুলে কিছু মুছে গেলেও আতঙ্কিত হওয়ার দরকার নেই, ফেসবুক আপনাকে সে সুযোগ দিচ্ছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img