বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

গরমে গাড়ির কোন অংশের বেশি যত্ন নেবেন

গরমে গাড়ির যত্ন নেওয়া খুবই জরুরি। কারণ তীব্র গরমে গাড়ির নানান সমস্যা দেখা দিতে পারে। ফলে দেখা যায় আগে থেকে যত্ন না নিলে বা খেয়াল না রাখলে যে গাড়ির সার্ভিসিং করাতে বেশ কিছু টাকা খরচ হতে যেতে পারে। তবে গরমে গাড়ির কয়েকটি অংশের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়।

আসুন জেনে নেওয়া যাক গরমের সময় গাড়ির কোন অংশগুলোর যত্ন বেশি নেবেন-

এসি

গ্রীষ্মের মাসগুলোতে গাড়ির কন্ডিশনারকে আরও বেশি কাজ করতে হয়। ইঞ্জিন পিস্টনের তুলনায় এসির উপর বেশি চাপ পড়ে। যদি ব্যবহারকারীর গাড়ি মাত্র কয়েক বছরের পুরোনো হয় এবং সেই গাড়ি যদি বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে থাকে, তাহলে সেই গাড়ির এসি সিস্টেম পরীক্ষা করার এটাই সঠিক সময়।

কুলিংয়ের সমস্যা, গন্ধ অথবা ত্রুটিপূর্ণ কম্প্রেসরের সমস্যা আকস্মিক ভাবে দেখা দিতে পারে। কড়া রোদে পার্ক করে রাখা গাড়ির কেবিনের তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আর প্রথম দিন থেকেই যদি এসির সার্ভিসিং অথবা রেফ্রিজারেন্টের প্রয়োজন হয়, তাহলে তার জন্য সময় নষ্ট হয় এবং তা অসুবিধাজনকও বটে! তাই আগে থেকে রক্ষণাবেক্ষণ করা হলে এই ঝঞ্ঝাট এড়ানো সম্ভব।

টায়ার

গরম বাতাস সম্প্রসারণ করতে পারে এই ব্যাপারে নিশ্চয়ই ধারণা রয়েছে। আর এই সূত্রের সরাসরি প্রভাব পড়ে আমাদের গাড়ির টায়ারের উপর। পিচ অথবা কংক্রিটের মতো গরম পৃষ্ঠতলে গাড়ি চালানো হলে টায়ারের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়। অভ্যন্তরীণ চাপ বাড়ে এবং তা টায়ারের দেওয়ালে চাপ দিতে শুরু করে।

আর টায়ারের রাবারে যদি আগে থেকেই ক্র্যাক অথবা দুর্বল জায়গা থাকে, তাহলে অতিরিক্ত চাপে টায়ার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে গাড়ি যদি হাইওয়তে উচ্চ গতিতে ছোটে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে এর জেরে। ঝুঁকি এড়ানোর জন্য গরমের দিনে সঠিক টায়ার প্রেশার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইঞ্জিন

ইঞ্জিন যদি গাড়ির হৃদয় হয়, তাহলে এটি দুটি গুরুত্বপূর্ণ তরল উপাদান বা ফ্লুইডের উপর নির্ভর করে-ইঞ্জিন অয়েল এবং কুল্যান্ট। ইঞ্জিন অয়েল ইঞ্জিনকে পিচ্ছিল রাখে, আর ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুল্যান্ট। যা গরমের মাসগুলোতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওভারহিটিং প্রতিরোধ করতে প্রতিদিন কুল্যান্ট লেভেল দেখতে হবে। নির্ধারিত স্তরের নিচে নেমে গেলে পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করে সঠিক স্তরে আনতে হবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img